আইসোলেশনে ১১ ক্রিকেটার, যোগ দেননি দলীয় অনুশীলনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২০, ২০:৩০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৫

দলীয় অনুশীলন শুরু, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রবিবার থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে স্কিল অনুশীলন। তার আগে গত বৃহস্পতিবার ২৭ ক্রিকেটারকে নিয়ে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আজ প্রথমদিনের অনুশীলনে ছিলেন না ১১ জন ক্রিকেটার। ২২ সেপ্টেম্বর করোনা পরীক্ষায় ‘উত্তীর্ণ’ হলেই তারা অনুশীলনে ফেরার সুযোগ পাবেন।

টানা কয়েক মাস ব্যক্তিগতভাবে অনুশীলন করার পর রবিবার প্রথমবারের মতো দলগত অনুশীলনের সুযোগ পেলেন ক্রিকেটাররা। তবে ২৭ ক্রিকেটারের মধ্যে প্রথমদিনের অনুশীলনে যোগ দিয়েছেন ১৬ জন। বাকি ১১ ক্রিকেটারকে রাখা হয়েছে আইসোলেশনে। ২২ সেপ্টেম্বর তৃতীয় দফার কোভিড পরীক্ষা শেষে তাদের দলে অন্তর্ভুক্ত করা হবে।

ক্যাম্পে যোগ দিতে ঢাকার বাইরে থেকে এসেছেন ১০ ক্রিকেটার। প্রত্যেকেই উঠেছেন মিরপুরের একাডেমিতে। দ্বিতীয় দফার করোনা পরীক্ষায় প্রত্যেকের নেগেটিভ ফল এলেও দু’জনের করোনা উপসর্গ ছিল। তাদের সংস্পর্শে ছিলেন বাকি ৯ জন। বাড়তি সুরক্ষার কথা চিন্তা করে প্রত্যেককে আইসোলেশনে রাখা হয়েছে। তৃতীয় দফার করোনা পরীক্ষার ফল হাতে পাওয়ার আগ পর্যন্ত ওই ১৬ জনের সঙ্গে আইসোলেশনে থাকা ক্রিকেটাররা যুক্ত হতে পারবেন না।

শুক্রবার ও শনিবার দুই দিনে ২৭ ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফের করোনা পরীক্ষা হয়। রিপোর্টে সবারই ফল আসে নেগেটিভ। এমনকি প্রথম দুইবার পজিটিভ হওয়া সাইফ হাসানও তৃতীয় দফায় নেগেটিভ হয়েছেন। বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামের দেওয়া তথ্য, ‘ক্রিকেটার, কোচিং স্টাফদের সবাই করোনা নেগেটিভ। সেখানে দু’জনের উপসর্গ থাকায় তাদের আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে আসা বাকিদেরও বাড়তি সতর্কতার জন্য আলাদা রাখা হয়েছে। করোনা পরীক্ষার পর প্রত্যেকেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন।’

আইসোলশনে থাকা ক্রিকেটাররা হচ্ছেন-ইবাদত হোসেন, নাঈম হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন , সাইফ হাসান, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, আবু জায়েদ, শফিউল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

/আরআই/পিকে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম