বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আগামী ৩ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা যার যার মতো প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মতবিনিময় চলছে ভোটার বা কাউন্সিলরদের সঙ্গেও। তবে এর সঙ্গে জড়িত সবাইকে একটি বিষয় ঠিকই মনে করিয়ে দেওয়া হলো আবার। নিয়ম মেনেই নির্বাচনি প্রচারণা করতে হবে প্রার্থীদের।
প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, বাফুফের নির্বাচনি বিধিমালা ৭.৭ ধারা অনুযায়ী নির্বাচন প্রচারণা সংক্রান্ত বিধিমালা লঙ্ঘন করলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ফলে এই বিধি প্রার্থী-ভোটারসহ সবাইকে মেনে নির্বাচনি প্রচারণা চালাতে অনুরোধ করা হয়েছে।
এই কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কেউ যেন নির্বাচনি বিধি ভঙ্গ না করেন, তাই বিষয়টি আবারও মনে করিয়ে দেওয়া হলো। সেটা অনুষ্ঠানের মাধ্যমে হোক বা অন্য কোনও মাধ্যমে, যেন সুষ্ঠু নির্বাচন হতে পারে।’








