এখনও অনিশ্চিত শ্রীলঙ্কা সফর, ক্রিকেটারদের তিনদিনের ছুটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৯

আকরাম খান, বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। বরং একটু বেশি অনিশ্চিতই হয়ে পড়েছে বাংলাদেশের দ্বীপরাষ্ট্রে যাওয়ার বিষয়টি। একদিন বিরতি দিয়ে শনিবার স্কিল অনুশীলনে ফিরে রবিবার থেকেই টানা তিনদিনের ছুটি পাচ্ছেন মুশফিক-মুমিনুলরা। অথচ রবিবার, ২৭ সেপ্টেম্বর তিন টেস্টের সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কা উড়াল দেওয়ার কথা ছিল বাংলাদেশ দলের।

সফর হবে কি না নিশ্চিত বলতে পারছে না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । ক্রিকেট শ্রীলঙ্কা থেকে আসেনি ভালো খবর, সংশোধিত কোনও প্রস্তাব তারা পাঠায়নি। সফর ঝুলে থাকায় ক্রিকেটারদের অনুশীলনে বিরতি দিয়েছে বিসিবি। রবিবার থেকে তিনদিন বিশ্রামে থাকবেন মুশফিকরা। ছুটি পেলেও ক্রিকেটারদের হোটেলে আইসোলেশনেই রাখা হবে।

 শনিবার জাতীয় দলের নির্বাচক, টিম ম্যানেজমেন্ট প্রতিনিধি ও বিসিবির প্রধান নির্বাহীকে নিয়ে আলোচনায় বসেছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। ওখানেই ক্রিকেটারদের ছুটির বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আকরাম খান।

তিনি বলেছেন, ‘আমরা তিন দিনের বিরতি দিয়েছি। তারপর আবার আমরা অনুশীলন চালাবো। আশা করছি দুই-তিনদিনের মধ্যে উত্তরটা আসবে শ্রীলঙ্কা থেকে।’

২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা রওনা হতে পারলো না দল। সফর নিয়ে একটা নেতিবাচক ধারণাই গড়ে ওঠে। তবে আকরাম খান এখনই সব শেষ হয়ে গেছে মনে করেন না। তার ধারণা, আগামী মাসের ৭-১০ তারিখের মধ্যেও যাওয়া হতে পারে। কারণ এখন শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুই পক্ষের হাতেই সময় আছে। কারণ শ্রীলঙ্কার টি- টোয়েন্টি লিগ (এলপিএল) পিছিয়ে গেছে।

আকরাম খান যেমনটি বললেন তাতে এখন ধীরস্থিরভাবেই  এগোনোর পরিকল্পনা বিসিবির, 'আমরা আমাদের আগের পরিকল্পনাতেই আছি। সফর চূড়ান্ত হলে আমরা যাবো। নয়তো ভিন্ন পরিকল্পনা রয়েছে। এর মধ্যে তিনদিন বিরতি দিয়েছি। সফর না হলে তো সভাপতি (নাজমুল হাসান ) বলেছেন, একটা ঘরোয়া টুর্নামেন্ট হবে। কাজেই আমাদের প্ল্যান এ, বি করাই আছে।’

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম