জেনোয়ার ১৪ সদস্য করোনা আক্রান্ত হওয়ায় বাকিরাও বিপদে

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২০, ১২:২৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৩

জেনোয়ার ১৪ সদস্য করোনা আক্রান্ত হওয়ায় বাকিরাও বিপদে সিরি আ’য় নতুন মৌসুম শুরুর পর মহা বিপদে পড়ে গেছে জেনোয়া। দলটির আরও ১২ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলে মোট ১৪ সদস্য করোনা আক্রান্ত হওয়ায় শনিবার তাদের ম্যাচ মাঠে গড়ানো নিয়েই সংশয় দেখা দিয়েছে।

ধীরে ধীরে পুরো সপ্তাহ ধরেই করোনা সংক্রমণের খবর প্রকাশ করতে থাকে জেনোয়া। শুরুতে গোলকিপার মাত্তিয়া পেরিন ও মিডফিল্ডার ল্যাসে শুনা করোনা আক্রান্ত হয়েছিলেন। পরবর্তী পরীক্ষার পর দেখা গেছে পুরো দলের বাকি সদস্যদের মাঝেও এই ভাইরাস সংক্রমতি হয়েছে। স্টাফ ও দল মিলিয়ে সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪-তে।

শনিবার তোরিনোর বিপক্ষে ম্যাচ আছে জেনোয়ার। এই অবস্থায় তাদের এই ম্যাচ হবে কিনা, তা এখন নিশ্চিত নয়। এমনকি রবিবার তাদের বিপক্ষে খেলে সংক্রমণ ঝুঁকিতে পড়ে গেছে নাপোলিও। ওই ম্যাচে নাপোলি জিতেছে ৬-০ গোলে। কিন্তু জেনোয়ার করোনা সংক্রমণের খবরে এখন নাপোলির খেলোয়াড় ও স্টাফদেরও করোনা পরীক্ষা হবে। সামনেই তাদের মুখোমুখি হওয়ার কথা জুভেন্টাসের।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম