শুটিংয়ে কাজে নেমে গেছেন নতুন কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৪

বাকী-দিশাদের কোচ শিপলু (মাঝে) কয়েক দিন আগেই গঠিত হয়েছে শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটি। সেই কমিটি দায়িত্ব পেয়েই নতুন উদ্যোমে কাজ শুরু করেছে। সবশেষ মঙ্গলবার কাজে নেমে গেছেন তাদের নিয়োগ দেওয়া নতুন কোচ রাইফেল ইভেন্টের কোচ গোলাম মহিউদ্দিন শিপলু।

গুলশান রেঞ্জে চলমান শুটিং ক্যাম্পটি হচ্ছে। ঝামেলা শেষে শুটাররা তাদের আগের অস্ত্র ফিরেও পেয়েছে। সবশেষ নিয়োগ পাওয়া কোচ শিপলু আবার সাবেক শুটার। আপাতত তার ক্যাম্পে চারজন রাইফেল শুটার রয়েছেন। আগামী বছর টোকিও অলিম্পিক ছাড়াও রয়েছে বিশ্বকাপের আসর। সেই লক্ষ্যেই শুটারদের অনুশীলন চলছে। শিপলু আগেও বাকী-দিশাদের কোচ ছিলেন। কোনো সময় বিদেশি কোচের সহকারী কিংবা মূল কোচ ছিলেন।

ফেডারেশন এতদিন বিদেশি কোচ আনতে চাইলেও করোনাভাইরাসের বাধায় বিষয়টা সময় সাপেক্ষ। তাই স্থানীয় কোচই এখন তাদের ভরসা।

বাকী-দিশাদের দায়িত্ব নিয়ে শিপলু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এমনিতেই আামাদের অনেক সময় নষ্ট হয়েছে। এখন শুটারদের ফিটনেস থেকে শুরু করে সব দিক নিয়ে কাজ করতে হবে। সামনে অলিম্পিক ছাড়াও বিশ্বকাপের আসর আছে। আশা করছি, আন্তর্জাতিক প্রতিযোগিতার আগে শুটাররা সেভাবে প্রস্তুত হতে পারবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম