বাকিদেরও চ্যালেঞ্জটা দিয়ে রাখলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২০, ১৬:০২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৭

নোভাক জোকোভিচ। ইউএস ওপেনে মেজাজ হারানোর ফলটা হাতেনাতেই পেয়েছিলেন তিনি। ভুল ক্রমে লাইন জাজকে বল মেরে বহিষ্কৃত হয়েছিলেন। সেই নোভাক জোকোভিচই ফ্রেঞ্চ ওপেনে চ্যালেঞ্জ দিয়ে রাখলেন তার প্রতিদ্বন্দ্বীদের। প্রথম রাউন্ডে মাত্র ৫টি গেম হাতছাড়া করে নিশ্চিত করেছেন দ্বিতীয় রাউন্ড।

 শীর্ষ বাছাই জোকোভিচের প্রতিপক্ষ ছিল সুইডেনের মাইকেল ওয়াইমার। তাকে সহজেই হারিয়েছেন ৬-০, ৬-২, ৬-৩ গেমে।

রজার ফেদেরার না থাকায় এবারের ফ্রেঞ্চ ওপেনে নাদালের মতো ফেবারিটের তালিকায় আছেন জোকোভিচ। দুর্দান্ত ফর্মও তার প্রমাণ। প্রথম সেট জিততে সময় নিয়েছেন মাত্র ২০ মিনিট। তিন সেট জিততে সময় লেগেছে ১ ঘণ্টা ৩৮ মিনিট।

পরের রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষ লিথুনিয়ান রিকার্ডাস বেরানকিস। যিনি বলিভিয়ার হুগো দেলেইনকে হারিয়েছেন ৬-১, ৬-৪, ৬-৪ গেমে।

এবারের ফ্রেঞ্চ ওপেনে আবহাওয়া, বল নিয়ে কথা হচ্ছে প্রচুর। জোকোভিচ নিজেও স্বীকার করলেন সেসব চ্যালেঞ্জের কথা। তবে তিনি মনে করেন, এসব পারিপার্শ্বিকতা তার খেলার স্টাইলের সঙ্গেই যায়,  ‘ফ্রেঞ্চ ওপেনে যেভাবে আমরা খেলে অভ্যস্ত, সেই কন্ডিশন থেকে এবারের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। সবাই এসব নিয়ে কথা বলছে। বল, ঠাণ্ডা আবহাওয়া। অবশ্যই এসব খেলার ওপর প্রভাব ফেলে। কিন্তু আমার মনে হয় এটা আমার খেলার স্টাইলের সঙ্গে বেশ উপযুক্ত।’

অপর দিকে প্রথম রাউন্ডেই বিদায় নিতে বসেছিলেন পঞ্চম বাছাই স্তেফানোস সিসিপাস। স্প্যানিশ খেলোয়াড় মুনারের বিপক্ষে দুই সেটে হেরে গিয়েছিলেন ৪-৬, ২-৬ গেমে। এর পরেই ঘুরে দাঁড়ান সিসিপাস। পরের তিন সেট জিতে নেন ৬-১, ৬-৪, ৬-৪ গেমে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম