ইংল্যান্ডের মাঠে দর্শক ফেরানোর আহ্বান

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর ২০২০, ১৭:১৫আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২১:৩২

ইংল্যান্ডের মাঠে দর্শক ফেরানোর আহ্বান ইংল্যান্ডে অক্টোবরে দর্শক ফেরানোর পরিকল্পনা ভেস্তে গেছে। করোনার নতুন ঢেউয়ে মাঠে দর্শক রাখার পক্ষে নয় ব্রিটিশ সরকার। কিন্তু আর্থিক দিক বিবেচনা করে সরকারের কাছে মাঠে দর্শক ফেরানোর আহ্বান জানিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন ও লিগের কর্তৃপক্ষরা।

মাঠে ২৫-৩৩ শতাংশ দর্শক প্রবেশের পরিকল্পনা ছিল ব্রিটিশ সরকারের। কিন্তু সেই পরিকল্পনা বাতিল হয়ে যায় গত মাসেই। নতুন সংক্রমণের ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সব পরিকল্পনা স্থগিত ঘোষণা করেন।

তবে প্রিমিয়ার লিগ প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স, এফএ প্রধান নির্বাহী মার্ক বুলিংহাম, এফএর মেয়েদের বিভাগের ডিরেক্টর কেলি সিমন্স ও ইএফএলের প্রধান নির্বাহী ডেভিড ব্যাল্ডউইন জানিয়েছেন, দর্শকদের জন্য সুরক্ষিত স্টেডিয়াম প্রস্তুত করতে তারা একসঙ্গে কাজ করে যাচ্ছেন। ফলে তারা মিলিতভাবে এক চিঠিতে সরকারের কাছে আহ্বান জানিয়ে লিখেছেন, ‘আমরা সবাই ১১টি পরীক্ষামূলক ইভেন্ট এরই মধ্যে সফলভাবে আয়োজন করেছি। সেখানে দেখিয়েছি, নিরাপদভাবে কীভাবে ম্যাচগুলো আমরা শেষ করতে পারি।’

তার পরের কথাতেই উঠে এলো তাদের এই আহ্বানের মূল কারণ। আর্থিক দিকসহ অনেকের জীবিকাও যে নির্ভর করছে দর্শক ফেরানোর ওপর, ‘যতদ্রুত সম্ভব আমরা ফিরতে পারবো, ততদ্রুত সবার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবো। একই সঙ্গে বাকিদের চাকরি, জীবিকা, স্থানীয় ব্যবসা ও জাতীয় অর্থনীতিতেও সহায়ক ভূমিকা পালন করতে পারবো।’

 

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম