মুজিব বর্ষের প্রস্তাবিত টি-টোয়েন্টি সিরিজটি বাতিল হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২০, ২১:০১আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২১:২৪

মুজিব বর্ষের প্রস্তাবিত টি-টোয়েন্টি সিরিজটি বাতিল হয়নি করোনার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্থগিত হয়ে গেছে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এক পর্যায়ে মনে হচ্ছিল ‘মুজিব ১০০ টি-টোয়েন্টি কাপ ২০২০’ সিরিজটি বোধহয় বাতিলই হয়ে গেছে। কিন্তু বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, প্রস্তাবিত টি-টোয়েন্টি সিরিজটি আপাতত স্থগিত হয়ে গেলেও নতুন করে আয়োজনের সুযোগ আছে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমাদের তো এখনো পরিকল্পনায় রয়েছে। কিন্তু আপনারা জানেন যে বিশ্বের সার্বিক পরিস্থিতির কারণে সম্ভব হচ্ছে না। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা ছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে, অনুকূলে থাকলে আমরা আবার উদ্যোগ নিবো। তবে এটা এখনো আমাদের পরিকল্পনার বাইরে নিয়ে যাইনি।’

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যে ম্যাচ দুটি হওয়ার কথা ছিল ২১ এবং ২২ মার্চ। শুধু তাই নয়, ম্যাচের আগে ১৮ মার্চ ভারতীয় কিংবদন্তি ও অস্কারজয়ী সংগীতজ্ঞ এআর রহমানকে নিয়ে কনসার্টও হওয়ার কথা ছিল। কিন্তু করোনার থাবায় সব কিছুই স্থগিত করতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে আইসিসির ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের। এরই মধ্যে সিরিজ আয়োজন নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনাও চলছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি এখন পর্যন্ত এফটিপি কমিটমেন্ট অনুসারে আছে। আমাদের সঙ্গে কথা হচ্ছে। আমাদের কাছে ওরা কিছু তথ্য চেয়েছে, আমরা সেসব দিয়েছি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম