এশিয়ান অনলাইন দাবায় ভালো করার লক্ষ্য নিয়াজ-জিয়াদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২০, ২১:৫৩আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২১:৫৯

এশিয়ান অনলাইন দাবায় ভালো করার লক্ষ্য নিয়াজ-জিয়াদের করোনাভাইরাসের প্রকোপের কারণে মুখোমুখি বসে দাবা খেলার সুযোগ সেভাবে নেই। তবে খেলোয়াড়দের খেলার মধ্যে রাখতে অনলাইন দাবাই এখন বড় ভরসা। তেমন আয়োজনেই এশিয়ান চেস ফেডারেশনের উদ্যোগে প্রথমবারের মতো শুরু হচ্ছে এশিয়ান অনলাইন নেশন্স কাপ। পুরুষ ও মহিলা দুই বিভাগে এশিয়ার শীর্ষ দেশগুলো এতে অংশ নিচ্ছে। বাংলাদেশ খেলবে দুই বিভাগেই।

আগামী ১০ থেকে ২৫ অক্টোবর এই প্রতিযোগিতা হবে। ৯ রাউন্ডের সুইস লিগ পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য অন্তত কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া। সেটাও পুরুষ বিভাগে। এই বিভাগে লাল-সবুজ দলের হয়ে খেলবেন- গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মোহাম্মদ মিনহাজ উদ্দিন সাগর। পুরুষ দলের অধিনায়ক থাকছেন দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ড. শোয়েব রিয়াজ।

মহিলা দলের দাবাড়ুরা হচ্ছেন- মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শারমিন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা ও নোশিন আনজুম, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ। এছাড়া মহিলা দলের অধিনায়ক হয়েছেন দাবা ফেডারেশনের নির্বাহী সদস্য ও আন্তর্জাতিক সংগঠক মাহমুদা হক চৌধুরী মলি।

পুরুষদের খেলাতে শেষ আটের লক্ষ্য নিয়ে খেলবে বাংলাদেশ দল। দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ তেমন আশাই প্রকাশ করেছেন বাংলা ট্রিবিউনের কাছে, ‘আমাদের ভালো করার সুযোগ আছে। কোয়ার্টার ফাইনালে অন্তত যাওয়া উচিত। যতদূর শুনেছি চীন, ভিয়েতনাম ও উজবেকিস্তান খেলছে না। যারা আমাদের ওপরে আছে। আমরা ভালো করারই চেষ্টা করবো।’

১৯৯১ সালে নেশন্স দাবায় বাংলাদেশ যুগ্মভাবে ইন্দোনেশিয়ার সঙ্গে তৃতীয় হয়েছিল। নিয়াজ ছিলেন সেই দলে। নিয়াজ সেই অভিজ্ঞতা থেকে বলেছেন, ‘আমি সেবার এক নম্বর বোর্ডে গোল্ড মেডেল পেয়েছিলাম। আমার মনে হয় চীন-ভিয়েতনাম না থাকলেও ইরান, ফিলিপাইন ও কাজাখস্থানসহ অন্যরা ভালো করতে পারে। আমাদের ভালো করতে হলে লড়াই করতে হবে।’

দেশের আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান র‌্যাপিড ভিত্তিক দাবায় ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন, ‘আসলে আমরা অনলাইন প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। তবে আমাদের প্রস্তুতি তো সেভাবে হচ্ছে না। তারপরেও আমরা আশা করছি নেশন্স দাবায় ভালো করতে পারবো। ভালো করতে গেলে ১৫ মিনিটের প্রতিযোগিতায় ভাগ্যেরও কিছু সহায়তা লাগে।’

পুরুষদের পাশাপাশি মহিলাদের বিভাগেও রানী হামিদ-শিরিনরা নিজেদের সাধ্যমতো লড়াই করার আভাস দিয়েছেন। প্রতিযোগিতার প্রাইজমানি ধরা হয়েছে ২০ হাজার ডলার।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম