নেইমারকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা

স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০২০, ১৯:০৫আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১৯:৩৪

নেইমার। শনিবার ভোরে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই মিশন শুরু করবে ব্রাজিল। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ বিলিভিয়া। আর গুরুত্বপূর্ণ এই ম্যাচেই চোটের জন্য তারকা ফরোয়ার্ড নেইমারের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট শেষ সময় পর্যন্ত অপেক্ষা করার পক্ষে। যেন নেইমার সুস্থ হয়ে ওঠতে পর্যাপ্ত সময় পান।

বুধবার অনুশীলন চলার সময় পিঠের ব্যথায় আক্রান্ত হন নেইমার। ব্যথার তীব্রতায় বাধ্য হয়ে অনুশীলনও ছেড়ে যেতে হয় তাকে। তবে তার সার্বিক অবস্থা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন ব্রাজিলের দলীয় চিকিৎসক রদ্রিগো লাসমার, ‘গতকালকের চেয়ে তার আজকের অবস্থা তুলনামূলক ভালো। কালকে দেখবো সে কীভাবে সাড়া দিচ্ছে।’

এদিকে নেইমার যদি শেষ পর্যন্ত নাই খেলতে পারেন, তাহলে তার বদলে খেলবেন ফ্লেমেঙ্গোর অ্যাটাকিং মিডফিল্ডার এভেরটন রিবেইরো। এমন তথ্যই দিয়েছেন ব্রাজিল কোচ তিতে।
গত বছরও এই চোটের কারণে নেইমার ব্রাজিলের বেশির ভাগ ম্যাচে খেলতে পারেননি। ১৬টি ম্যাচের মধ্যে খেলতে পেরেছেন ৪টি। যার দুটিতেই আবার চোট আক্রান্ত হয়েছেন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক