বাফুফের প্রথম সভা কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২০, ২১:২৬আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২১:৩১

বাফুফের প্রথম সভা কাল গত ৩ অক্টোবর অনুষ্ঠিত বাফুফের নির্বাচনে ভোটাররা রায় দিয়েছেন কাজী সালাউদ্দিনের অনুকূলে। চতুর্থবারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক ফুটবল তারকা।

২১ সদস্যপদের মধ্যে ২০টি পদে নিষ্পত্তি হয়েছে। চারটি সহ-সভাপতি পদের তিনটির মীমাংসা হয়েছে, অমীমাংসিত থেকে গেছে একটি পদ। সহ-সভাপতি পদে মহিউদ্দিন মহি ও তাবিথ আওয়াল সমান ৬৫টি করে ভোট পাওয়ায় আবার তাদের যেতে হবে ভোটারদের দুয়ারে। আগামী ৩১ অক্টোবর হবে পুননির্বাচন।

তবে তার আগেই সালাউদ্দিনের নেত্বত্বে নতুন কমিটি আগামীকাল রবিবার দুপুরে প্রথম সভায় বসতে যাচ্ছে। অভিষেক সভায় পরিচিতি পর্ব ছাড়াও কয়েকটি স্ট্যান্ডিং কমিটি প্রধানের পদগুলো ঠিক হতে পারে। এছাড়া অন্য কিছু বিষয়েও আসতে পারে সিদ্ধান্ত। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রথম সভায় স্ট্যান্ডিং কমিটির প্রধান ঠিক হতে পারে। এছাড়া আরও কিছু বিষয় নিয়েও আলোচনা হবে।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক