ধোনির শিশুকন্যাকে ধর্ষণের হুমকি, আটক এক কিশোর

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২০, ১২:৩৯আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১২:৫০

মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে বাজে পারফরম্যান্সের কারণে সোশ্যাল মিডিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সর্বশেষ কলকাতা নাইট রাইডার্সের কাছে চেন্নাই সুপার কিংসের হারের পর লক্ষ্য বানানো হয় ধোনির ৫ বছরের শিশুকন্যা জিভাকেও। তাকে ধর্ষণের হুমকি দিয়ে পোস্ট দেওয়া হয়েছিল ইন্সটাগ্রামে। এমন কাণ্ডের পর রবিবার ১৬ বছরের এক কিশোরকে আটক করেছে গুজরাট পুলিশ।

বুধবার কলকাতা নাইট রাইডার্সের কাছে চেন্নাই হেরেছে ১০ রানে। ধোনি ব্যাট হাতে করতে পেরেছেন ১২ বলে ১১ রান। হারের পর ধোনিকে ঘিরে সমালোচনার পরিামণ বেড়ে যায় আরও। তখনই ধোনির স্ত্রী সাক্ষী ধোনির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তাদের কন্যাকে ধর্ষণের হুমকি দেয় এক কিশোর।

এমন পোস্ট দেখার পর থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান অনেকে। ধোনি নিজে এর বিরুদ্ধে অভিযোগ না করলেও রাঁচি পুলিশ নিজেই খুঁজে বের করে অভিযুক্ত সেই কিশোরকে।

জানা গেছে, হুমকি দাতা সেই কিশোর দ্বাদশ শ্রেণির ছাত্র। রাঁচি পুলিশের দেওয়া সূত্র ধরেই তাকে গুজরাটের মুন্দ্রা থেকে ধরেছে স্থানীয় পুলিশ। কুচের পুলিশ সুপার সৌরভ সিং জানিয়েছেন, ‘ধর্ষণের হুমকি দেওয়ায় দ্বাদশ শ্রেণির একজনকে নামনা কাপায়া গ্রাম থেকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করছে রাঁচি পুলিশ। তারা জানিয়েছেন, পোস্টটি কুচের মুন্দ্রা গ্রামের এক কিশোর করেছে। সেই অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আমরাও নিশ্চিত করেছি এই কিশোরটিই সেই পোস্টটি করেছিল। তাকে রাঁচি পুলিশের হাতে তুলে দেওয়া হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের