বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন বলেই আমরা এই জায়গায়: সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২০, ১৭:১২আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০০:০৫

৩ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সপারিষদ জিতেছেন কাজী সালাউদ্দিন। চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়ে সাবেক এই ফুটবল তারকা তার নির্বাহী পরিষদের সদস্যদের নিয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। সোমবার দুপুরে ধানমন্ডির ৩২ নং সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি কাজী নাবিল আহমেদসহ অন্যরা তার সঙ্গী ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ করে সালাউদ্দিনসহ অন্যরা কৃতজ্ঞচিত্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সবাইকে স্মরণ করেন। সালাউদ্দিন বলেন, ‘আজ আমরা নির্বাচিত কমিটি এখানে এসেছি। এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে। কারণ আজ আমি ও আমরা যে বাফুফেতে সদস্য নির্বাচিত হয়েছি, তাতে সবচেয়ে বড় অবদান উনার। দেশ স্বাধীন না হলে আমরা এই সুযোগ পেতাম না।’
বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন হয়েছে, সেটা আবারও স্মরণ করিয়ে দিয়ে সালাউদ্দিন বলেন, ‘একাত্তরে আমাদের যুদ্ধ করতে যখন বললেন বঙ্গবন্ধু তখনই আমরা ঝাঁপিয়ে পড়েছি। উনার ডাকে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন দেশের নাগরিক হয়ে আজ আমরা ফুটবল ফেডারেশনের সভাপতি, সিনিয়র সহ সভাপতিসহ অন্য পদে আসতে পেরেছি। দেখেন আজ আমি সাফেরও (দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন) সভাপতি। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করে দিয়েছেন বলেই তো হতে পেরেছি।’
বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চারবারের নির্বাচিত সভাপতি বলেছেন, ‘আমরা উনার কাছে কৃতজ্ঞ একটি দেশ স্বাধীন করে দিয়েছেন। আমরা এখানে এসেছি। মোনাজাত করেছি।  বঙ্গবন্ধু ও গোটা পরিবারকে আল্লাহতালা বেহেশতের সবচেয়ে ভালো জায়গায় রাখেন, এই দোয়া করি। আজ আমরা যে জায়গায় আছি তা বঙ্গবন্ধুর কারণে। উনি যদি দেশ স্বাধীন না করতেন আমরা কে কোথায় থাকতাম কেউ জানি না।’

চারবারের নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘৩ অক্টোবর নির্বাচন হয়েছে। নতুন কমিটি দায়িত্ব নিয়েছি। ৩২ নাম্বারে ফুল দিয়ে সম্মান জানাতে এসেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে একটি লাল-সবুজ পতাকা পেয়েছি। আমি মনে করি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন। তিনি শুধু ব্যবসা বা শ্রমবান্ধব নন, ক্রীড়াবান্ধবও। ফুটবল উন্নয়নের পথযাত্রায় সাথী হতে চাই। আমরা ফুটবলে বিজয়ের পতাকা বিদেশেও উড়াতে চাই।’
চারবারের সহ-সভাপতি ও আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে স্মরণ করে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ৩২ নম্বর রোডের বাড়িটিতে এলে অবশ্যই তার কথা আমাদের মনে পড়ে। মনে পড়ে তার অনুপ্রেরণা, মুক্তিযুদ্ধের ডাক, পরিবারের অবদান এবং যে পরিবারের সকলেই ফুটবলের সঙ্গে জড়িত। বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আমাদের আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের বড় বোনই শুধু নন, নিজেও আবাহনীর প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম।’ তিনি যোগ করেন, ‘আমরা অবশ্যই এই ক্রীড়ামোদী পরিবারের অবদান স্মরণ করলে অনুপ্রেরণা পাই। আমরা চাই তাদের আদর্শকে ধারণ করে ক্রীড়াঙ্গন বিশেষ করে ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে। একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম