কর্পোরেট টি-টোয়েন্টিতে দেশিদের অগ্রাধিকার দেবে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২০, ১৭:৪০আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০০:০৫

আন্তর্জাতিক ক্রিকেট শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে আগামী নভেম্বরের মাঝামাঝি কর্পোরেট টি-টোয়েন্টি লিগ আয়োজনে ইচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জমকালো আয়োজনের পাশাপাশি ৫ দল নিয়ে এই টুর্নামেন্টটি আবার টিভিতেও সম্প্রচার করতে চায় বিসিবি। তবে টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটারদের থাকা নিয়ে সিদ্ধান্ত না হলেও বিসিবি অগ্রাধিকার তালিকায় রাখছে দেশি ক্রিকেটারদের।

রবিবার প্রেসিডেন্ট’স কাপের উদ্বোধন করতে এসে সংবাদ মাধ্যমকে এ কথাই বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, ‘তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের মাধ্যমে আমরা প্রথম ধাপে আসলাম। এরপর আমরা যদি আরও বড় পরিসরে টি-টোয়েন্টি টুর্নামেন্টটা করতে পারি, তাহলে ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে আত্মবিশ্বাস পাবো। তবে এখনো আমরা ঠিক করিনি টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড় আনবো কিনা। আমাদের লক্ষ্য দেশি ক্রিকেটারদের অগ্রাধিকার দেওয়া।’

অবশ্য বিদেশি খেলালে কিছুটা জটিলতা তৈরি হবেই। তখন সুযোগ কমে যাবে দেশিদের। একাদশে থাকতে পারবেন না অনেকেই। বিসিবি সভাপতিও বললেন একই কথা, ‘বিদেশি খেলোয়াড়দের বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি। এ নিয়ে আলোচনা চলছে। অনেকেই বলছে, দেশিদের দিয়েই টুর্নামেন্ট আয়োজন করতে, সেক্ষেত্রে তারা বেশি সুযোগ পাবে। দল থাকছে মাত্র পাঁচটা। খেলোয়াড় ৭৫ জন। এর মধ্যে ২০ জনকে সাইড বেঞ্চেই বসে থাকতে হবে। অন্তত দু’জন করে বিদেশি খেললে আরও ১০ দেশি ক্রিকেটারকে বাইরে থাকতে হবে। এখন দেখি কী করা যায়।’

তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের মতো ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টেও বিসিবি দল গঠন করে দেবে। এরপর কোন কর্পোরেট প্রতিষ্ঠান দল নিতে আগ্রহী হলে আমরা তাদের দেবো, নয়তো নিজেরাই দল পরিচালনা করবো। এ প্রসঙ্গে বিসিবি প্রধান বলেছেন, ‘বিপিএল যেভাবে করে আসছি, সেভাবে দল নির্বাচন হবে না। আমরা ৫টি দলই করে দেবো। যেন দলগুলো ভারসাম্যপূর্ণ হয়। সব কিছু উন্মুক্ত করে দিলে কোনো কোনো কর্পোরেট হাউজ হয়তো খুব শক্তিশালী দল করে ফেলবে। বাকিরা তখন অনেক দুর্বল হয়ে যাবে। তাই আমরা পাঁচটা দল প্রায় একই মানের করবো।’

কোনো কারণে কর্পোরেট হাউজগুলো দল না নিলে তখন বিসিবিই পাঁচটি দল পরিচালনা করবে। কিন্তু টুর্নামেন্ট বন্ধ করবে না বিসিবি। নাজমুল হাসান আরও বলেছেন, ‘আমরা পাঁচটি দল করে দিচ্ছি। কেউ নিলে নিবে, না নিলে নেই।  তবে আমরা টুর্নামেন্টটি করবো, এটা শতভাগ নিশ্চিত।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের