করোনা পরীক্ষায় ‘নেগেটিভ’ হকি খেলোয়াড়রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২০, ১৬:৫৭আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১৯:৩৯

করোনা পরীক্ষায় ‘নেগেটিভ’ হকি খেলোয়াড়রা বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ হকিকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। এর অংশ হিসেবে প্রাথমিক ভাবে ডাক পাওয়া ৩৭ জন খেলোয়াড়ের করোনা পরীক্ষাও হয়েছিল। সেই পরীক্ষায় অবশ্য উতরে গেছেন সবাই। আজ মঙ্গলবার সবার ফল নেগেটিভ এসেছে। এর ফলে আশরাফুল-রাব্বীদের অনুশীলন শুরু করতে কোনও বাধা রইলো না।

খেলোয়াড়রা বর্তমানে হকি স্টেডিয়ামের হোস্টেলে আছেন। আগামী বৃহস্পতিবার থেকে বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাটিতে থেকে তারা আবাসিক ক্যাম্প শুরু করবে। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাই করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। এখন দলের সবাই নির্ভার হয়েই অনুশীলন করতে পারবে।’

আগামী ২১ জানুয়ারি থেকে দেশের মাটিতে শুরু হতে যাওয়া প্রতিযোগিতার গ্রুপিংও ঠিক হয়েছে। ভারত-পাকিস্তানের গ্রুপে পড়েছে বাংলাদেশ। যদিও হকি ফেডারেশন চেয়েছিল অপেক্ষাকৃত সহজ গ্রুপে থাকতে। কিন্তু র‌্যাঙ্কিংয়ের কারণে তা হয়নি। কঠিন গ্রুপ মেনে নিয়েই এখন নিজেদের মিশনে নামতে হবে বাংলাদেশকে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম