ময়মনসিংহে হচ্ছে বিকেএসপির বৃহত্তম আঞ্চলিক কেন্দ্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২০, ২১:৪৯আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২২:০১

ময়মনসিংহে শুটিং রেঞ্জ উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী     -সৌজন্য ছবি দেশে ক্রীড়া শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ১৯৮৬ বাংলাদেশ সরকার সাভারের জিরানিতে প্রতিষ্ঠা করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি। পরে এটির পাঁচটি আঞ্চলিক কেন্দ্র চালু হয়েছে দিনাজপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেটে। বর্তমান সরকার রাজশাহী, কক্সবাজারের রামু ও ময়মনসিংহে আরও তিনটি আঞ্চলিক কেন্দ্র নির্মাণের কাজে অনেকদূর এগিয়ে গেছে। আজ বুধবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ময়মনসিংহে এসে ঘোষণা দিলেন, ময়মনসিংহে প্রস্তাবিত বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটিকে মূল বিকেএসপির পরে সর্ববৃহৎ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। ময়মনসিংহের শুটিং কমপ্লেক্স ভবনে দুই কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত শুটিং রেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ময়মনসিংহের ছেলে-মেয়েরা জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখছে। তাই এ অঞ্চলে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটিকে আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলা হবে। মন্ত্রীই জানান, আঞ্চলিক কেন্দ্রের জন্য কয়েকটি জায়গা দেখা হয়েছে। অচিরেই নির্বাচিত স্থানে জমি অধিগ্রহণ শেষে শুরু করে দেওয়া হবে অবকাঠামো নির্মাণের কাজ। নবগঠিত ময়মনসিংহ বিভাগের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টি থাকার কথা জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,সরকার ময়মনসিংহকে খেলাধুলার তীর্থভূমি হিসেবে গড়ে তুলতে চায়। শিগগিরই এখানে একটি ইনডোর স্টেডিয়ামও নির্মাণ করা হবে।

শুটিং রেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আখতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ মাসুদ করিম, বিকেএসপির মহাপরিচালক মোঃ রাশীদুল হাসান, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, জেলা পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

  

 

 

 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি