নেপালের কোয়ারেন্টিন পর্ব কমাতে চায় বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২০, ১৭:২২আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৭:৩১

নেপালের কোয়ারেন্টিন পর্ব কমাতে চায় বাফুফে অনেক দিন পর নেপালের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ দিয়েই ফুটবল ফেরাতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৩ ও ১৭ নভেম্বর অতিথিদের বিপক্ষে খেলবে জামাল-জীবনরা। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে ম্যাচ দুটি আয়োজন করতে হলে অনেক নিয়ম-কানুন মেনে চলতেই হবে। অপর দিকে হাতে সময়ও বেশি নেই। এই অবস্থায় নেপাল দল ও বিদেশি কোচিং স্টাফদের কোয়ারেন্টিন পর্ব কমিয়ে আনতে চাইছে বাফুফে।

আগামী ৫ নভেম্বর চার্টার্ড বিমানে করে ঢাকায় আসবে নেপাল। সাধারণত দেশের বাইরে থেকে কেউ এলে ১৪ দিনের কোয়ারেন্টিনের নিয়ম। কিন্তু নেপালের বেলায় এর মেয়াদ কমাতে স্বাস্থ্য অধিদফতরের কাছে লিখিত আবেদন (আন্তঃমন্ত্রণালয়ের সভার পর) করেছে বাফুফে। তারা চাইছে কোয়ারেন্টিন পর্বটা যেন কমপক্ষে ৪ থেকে ৫ দিনের হয়। তবে এই সময় দল যেন অনুশীলন করতে পারে তারও অনুমতি চাওয়া হয়েছে সেই আবেদন পত্রে।

রবিবার বাংলাদেশ-নেপাল ম্যাচ নিয়ে ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়েছে। সেখানে অংশ নেন বাফুফের কর্মকর্তারাও। সভা শেষে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমাদের বিদেশি কোচ ও নেপাল দলের ঢাকায় আসার পর কোয়ারেন্টিন পর্বটা যেন কমিয়ে আনা হয়, সেই ব্যাপারে সভায় আলোচনা হয়েছে। এই সময়ে তারা শুধু হোটেল টু স্টেডিয়ামে অনুশীলনে যাবে, আবার ফিরে আসবে। এছাড়া আমরা সবাইকে জৈব সুরক্ষার মধ্যেও আনতে চাই। স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে এ নিয়ে আবারও আলোচনা হবে। আশা করছি, সবকিছু ঠিকঠাক মতো চলবে।’

বাংলাদেশ-নেপাল ম্যাচ দুটি সন্ধ্যা ৬টায় আয়োজন করার ইচ্ছা বাফুফের। কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফ্লাড লাইটের তীব্রতা কম থাকায় বিষয়টি নিয়ে জটিলতা রয়েছে। তাই এ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আবারও সভায় বসতে হবে তাদের।

এছাড়া মাঠে দর্শক প্রবেশ নিয়েও আন্তঃমন্ত্রণালয়ের সভাতে আলোচনা হয়েছে। বাফুফে চাইছে এক-তৃতীয়াংশ দর্শক যেন মাঠে উপস্থিত থাকতে পারে। সে জন্য স্বাস্থ্য সুরক্ষা মেনে সবাই যেন মাঠে প্রবেশ করতে পারে, সেই পদক্ষেপও নেবে তারা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম