এএফসি কাপের দশকসেরার লড়াইয়ে সোহেল রানার গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২০, ২২:৪৭আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২২:৫৭

সমর্থকদের ভোট চান সোহেল রানা (বাঁয়ে)       এএফসি কাপে গত এক দশকের সেরা গোল কোনটি? এশিয়ার ক্লাব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ টুর্নামেন্ট এএফসি কাপ সেটি নির্বাচনের জন্যই গেছে সমর্থকদের কাছে। সেজন্য তারা বাছাই করেছে সেরা ৩২টি গোল। এর ভেতর জায়গা করে নিয়েছে ঢাকা আবাহনীর মিডফিল্ডার সোহেল রানার একটি গোলও।

গতবার এএফসি কাপের জোনাল সেমিফাইনালের প্রথম লেগে উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টোয়েন্টি ফাইভের বিপক্ষে গোলটি করেছিলেন সোহেল রানা। নাবীব নেওয়াজ জীবনের অ্যাসিস্টে ২৫ গজ দূর থেকে করা সোহেল রানার শটটি টপ কর্নার দিয়ে আশ্রয় নেয় জালে। প্রথম লেগে ৪-৩ গোলে জিতলেও পরের লেগে ২-০ ব্যবধানে হেরে আর ফাইনালে যাওয়া হয়নি আবাহনীর। তবে সোহেল রানার গোলটি তখন আলাদাভাবে  নজর কেড়েছিল। সপ্তাহের সেরা গোলদাতার তালিকায় ছিল তার গোলটি।

সেরা ৩২ গোল থেকে ধাপে ধাপে সেরা ১৬, এরপর সেরা ৮, সেরা ৪ থেকে গোলের সংখ্যা নেমে আসবে দুইয়ে। এরপরই নির্বাচিত হবে গত এক দশকে এএফসি কাপের সেরা গোল। পুরো প্রক্রিয়াই নির্ভর করবে সমর্থকদের ভোটের ওপর। অনলাইনে এএফসির ওয়েবসাইটে গিয়ে সরাসরিই একটি ক্লিক করে ভোট দিতে পারবেন সমর্থকেরা।

আপাতত সেরা ৩২ থেকে সেরা ১৬ তে বাছাই করতে সোহেল রানার প্রতিপক্ষ হোম ইউনাইটেডের ফরোয়ার্ড খাইরুল নিজামের একটি গোল। ২০১৭ এএফসি কাপে গোলটি করেছিলেন নিজাম। এই রাউন্ডে আগমী মঙ্গলবার পর্যন্ত ভোট দেওয়া যাবে। সোহেল রানা সমর্থকদের এএফসি ডট কমে  গিয়ে ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেছেন 'এএফসিতে আমার গোল জায়গা পেয়েছে। আমি খুশি। সমর্থকদের বলবো ভোট দেওয়ার জন্য।'

 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম