জুভেন্টাসের বিপক্ষে কুতিনহোকে পাচ্ছে না বার্সা

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২০, ১৫:২০আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৫:২০

ফিলিপে কুতিনহো। চ্যাম্পিয়নস লিগে বুধবারের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ শুনলো বার্সেলোনা। জুভেন্টাসের বিপক্ষে ছিটকে গেছেন বার্সেলোনার ব্রাজিলীয় মিডফিল্ডার ফিলিপে কুতিনহো। 

শনিবার এল ক্লাসিকোর ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরেছে বার্সা। এই দিনেই বাম হ্যামস্ট্রিংয়ে চোট পান কুতিনহো।

চোট পেয়ে ব্রাজিলীয় তারকা যে জুভেন্টাসের বিপক্ষে খেলতে পারবেন না, তা রবিবার বিবৃতিতে জানিয়েছে বার্সেলোনা। তবে কবে নাগাদ কুতিনহো ফিরতে পারবেন, সে বিষয়ে কিছুই জানায়নি ক্লাবটি।

তবে এএস বলছে, কম করে হলেও তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন কুতিনহো। ফলে লা লিগায় আলাভাসের বিপক্ষেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অনিশ্চয়তা রয়েছে ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের পরবর্তী ম্যাচ ডায়নামো কিভের বিপক্ষেও!

তবে তার চোটের খবরে স্বস্তি পেতে পারেন আন্তোয়ান গ্রিজমান ও ওসমান দেম্বেলে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে কুতিনহো পুরো ৯০ মিনিট খেললেও শুরুর একাদশে জায়গাই হয়নি এ দু’জনের।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম