মেসিকে সামলানো কঠিন!

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০২০, ১৩:২৪আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২১:৩৩

মেসি ও সেতিয়েন।

বার্সেলোনায় খুব বেশি দিন ছিলেন না কিকে সেতিয়েন। জানুয়ারিতে যোগ দিয়ে আগস্টেই চাকরি হারান চ্যাম্পিয়নস লিগে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর। অবশ্য এই কম সময়ে বিতর্কেও যে জড়াননি এমনও নয়। মেসিদের সঙ্গে কিছুটা উত্তপ্ত পরিস্থিতিও তৈরি হয়েছিল। তখন সে বিষয়ে তিনি মুখ খোলেননি। তবে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সেতিয়েনের মন্তব্যেই টের পাওয়া গেলো, মেসিসহ অনেকের সঙ্গেই বোঝা-পড়ায় সমস্যা হয়েছিল তার।

স্প্যানিশ একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এটা সত্যি, বার্সায় কয়েকজন খেলোয়াড় আছে, যাদের সামলানো কঠিন। তার মধ্যে মেসি অন্যতম। আর এটা আরও কঠিন হয়ে যায়, যখন নাকি কেউ জিততে অভ্যস্ত হয়ে পড়ে। এরা বার্সার হয়ে ১৪ বছর ধরে ট্রফি জিতে আসছে, জিতেছে সবই। সেক্ষেত্রে কেউ কিছু জিততে না পারলে দুশ্চিন্তা বেড়ে যায়। আর এটাই ক্ষতিকারক হয়ে দাঁড়ায়।’

অবশ্য তিনি এটা স্বীকার করতে বাধ্যই হয়েছেন যে, মেসি সর্বকালের সেরা ফুটবলার, ‘আমাদের এটা মাথায় রাখতেই হবে, মেসি সর্বকালের সেরা ফুটবলারদের একজন। যেখানে বার্সাই তাকে এভাবে গ্রহণ করেছে, বহু বছরে পাল্টাতে পারেনি। সেখানে আমি কীভাবে তাকে পাল্টাতে পারবো?’

প্রাণভোমরা মেসি খুব বেশি কথা বলতে পছন্দ করেন না। তবে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেন, তিনি আসলে কী চাইছেন—এমনটাই দাবি সেতিয়েনের, ‘ও খুবই কম কথা বলে। তবে সেটাই সে বলে, যা চায়।’

তিনি আরও মনে করেন, ‘লাখো ভক্ত বা সমর্থক এমনটাও ভাবে যে মেসি অথবা অন্য কোনও খেলোয়াড় ক্লাব অথবা কোচের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।’

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম