ইতালির ক্লাবে গেলেন বার্কোস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২০, ১৪:১৯আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১৪:১৯

হার্নান বার্কোস। আগামী ডিসেম্বর পর্যন্ত বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি ছিল একসময়ের লিওনেল মেসির সতীর্থ হার্নান বার্কোসের। কিন্তু পারিবারিক কারণে গত অক্টোবরে বসুন্ধরা ছাড়তে হয়েছে আর্জেন্টাইন স্ট্রাইকারকে। ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকারের নতুন ঠিকানা এখন ইতালির সিরি ডি'র এফসি মেসিনাতে।

আগেই গুঞ্জন ছিল বার্কোস ইতালির ক্লাবে যাচ্ছেন। এখন সত্যি হলো সেই খবর। সেখানে ৯ নম্বর জার্সি পরেই মাঠে নামবেন তিনি। বসুন্ধরায় গত মার্চে যোগ দিলেও মাত্র একটি ম্যাচ খেলেছিলেন বার্কোস। এএফসি কাপে মালদ্বীপের দলের বিপক্ষে করেছিলেন চার গোল। এরপর করোনার কারণে তার আর খেলাই হয়নি। বার্কোসের পেছনে বসুন্ধরার ব্যয়ও কম হয়নি। একটি ম্যাচের জন্য তিন কোটি টাকার ওপরে খরচ করতে হয়েছে।

বার্কোসের বিকল্প হিসেবে এরই মধ্যে বসুন্ধরা তারই স্বদেশি রাউল অস্কার বেসেরার সঙ্গে চুক্তি করেছে। মাসিক ১৫ হাজার ডলারের বেশি পারিশ্রমিক পাবেন ৩৩ বছর বয়সী স্ট্রাইকার।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম