নেপালের বিপক্ষে ছিটকে গেলেন মামুনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২০, ১১:১০আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ১২:০৫

কব্জির চোটে খেলতে পারছেন না মামুনুল। গত সোমবার অনুশীলন করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। ব্যথা নিয়েই দুই দিন অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন। তবে বুধবার এক্স-রে করার পর মিলেছে দুঃসংবাদ। হাতের কব্জিতে চিড় ধরা পড়েছে তার। এর ফলে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে খেলার সম্ভাবনা নেই এই মিডফিল্ডারের।

কব্জির যে অবস্থা, তাতে ডাক্তার তাকে তিন সপ্তাহের বিশ্রাম নিতে বলেছে। মামুনুল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘হাতে ব্যথা পাওয়ার পরও অনুশীলন করেছি। এখন চিড় ধরা পড়ায় ডাক্তার তিন সপ্তাহের বিশ্রাম দিয়েছে।’

নেপালের বিপক্ষে দুটি ম্যাচে মামুনুলের খেলতে না পারাটা নিশ্চিত করেছেন জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডেও। তিনি বলেছেন, ‘ওর কব্জির হাড় ভেঙে গেছে। হাতে প্লাস্টার নিয়ে তো খেলা সম্ভব নয়। তাকে ছাড়াই দল গোছাতে হবে।'

চোটের সর্বশেষ অবস্থার কথা ইন্সটাগ্রামেও জানিয়েছেন মামুনুল−

View this post on Instagram

3weeks rest again

A post shared by Mamunul Islam Mamun (@mamunul_mamun08) on Nov 3, 2020 at 7:58am PST

/টিএ/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম