নেপাল দলে করোনা আক্রান্তের মিছিলে আরও দু’জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২০, ১৫:০৫আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২১:২২

নেপাল দলে করোনা আক্রান্তের মিছিলে আরও দু’জন বাংলাদেশে আসার আগে দুঃসংবাদ পিছু ছাড়ছে না নেপাল ফুটবল দলের। আগেই চার জন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার সঙ্গে এবার যোগ হলেন আরও দু'জন। আরও দুই খেলোয়াড়ের করোনা পজিটিভ হওয়ার সংবাদ দিয়েছে গোল নেপাল।

তার আগেই ক্যাম্পে থাকা ৩০ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন চালাচ্ছিল তারা। গত বৃহস্পতিবার থেকে নেপালের অনুশীলন শুরু হয়েছে বাল গোপাল মহারাজনের অধীনে।

অবশ্য নেপাল দল এবার স্বস্তিতে নেই মোটেও। করোনা ছাড়াও দলে চোট আক্রান্ত খেলোয়াড়ও রয়েছেন। দলের অন্যতম তারকা রোহিদ চাঁদ ইনজুরিতে পড়েছেন। তবে সব প্রতিকূলতা ছাপিয়ে নেপাল দল কাল বৃহস্পতিবার সকাল ১১টায় চার্টার্ড বিমানে ঢাকায় নামছে। বাফুফেকে তারা আসার বিষয়টি নিশ্চিতও করেছে।

ঢাকায় এসেই আবার সফরকারীদের তিন থেকে চার দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এছাড়া করোনা পরীক্ষার মাঝেও যেতে হবে তাদের। তারপর আগামী ১৩ ও ১৭ নভেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে নেপাল।

/টিএ/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম