তিন পেনাল্টির ম্যাচে হারলো রিয়াল

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০২০, ১১:১৬আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১১:৪৭

এমন ম্যাচ ভুলে যেতে চাইবে রিয়াল মাদ্রিদ। এমন রাত মনে রাখতে চাইবে না রিয়াল মাদ্রিদ। ভুলে ভরা ম্যাচে পেনাল্টির জন্ম দিয়েছে তিনটি। আত্মঘাতী গোলতো ছিলই। তাতে ভ্যালেন্সিয়ার মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।

শুরুতে আধিপত্য বিস্তার করা রিয়াল ২৩ মিনিটে বেনজিমার গোলে এগিয়ে যায় ঠিকই। কিন্তু স্বাগতিকরা এর জবাব দিয়েছে চার গোলে! যার বেশির ভাগই এসেছে ভার রিভিউয়ের কল্যাণে। এর মাঝে তিনটি স্পট কিক থেকে গোল করেছেন কার্লোস সোলের। আরেকটি রাফায়েল ভারানের আত্মঘাতী গোল।

অবশ্য ম্যাচ শুরুর আগে থেকেই শনির দশা চলছিল লস ব্লাঙ্কোসদের। করোনায় আক্রান্ত হয়ে এদেন হ্যাজার্ড, কাসেমিরো ছিলেন না। ফলে একাদশ নতুন করে গোছাতে বাধ্য হয়েছেন রিয়াল কোচ। তবে শুরুতে তেমন সমস্যাও হয়নি সফরকারীদের। বেনজিমার গোলের পর ভুলটা করে বসেন লুকাস ভেসকেস। হোসে গায়ার ভলি হাতে লেগে গিয়েছিল তার। সঙ্গে সঙ্গে রেফারি বাঁশি বাজান।

এর পর সোলেরের স্পট কিক রুখে দিয়েছিলেন কুর্তুয়া। ফিরতি বলে সোলার শট নিলে তা পোস্টে লেগে ফিরলে এবার জালে বল জড়ান ইউনুস মুসা। পরে অবশ্য ভার রিভিউতে গোলটি বাতিল হয়ে যায় মুসা ডি বক্সে আগেভাগে ঢুকে পড়ায়। সোলের পুনরায় স্পট কিক নিলে এবার আর বল আটকাতে পারেননি কুর্তুয়া।

ভার রিভিউর দ্বারস্থ হতে হয় বিরতির আগেও। ভ্যালেন্সিয়া খেলোয়াড়ের ক্রস ভারানের গায়ে লাগার পর গোললাইন অতিক্রম করেছিল কিনা সেটা জানতে রিভিউ করেছিলেন রেফারি। পরে অবশ্য আত্মঘাতী গোলে স্কোর লাইন ২-১ হয়ে যায় ভ্যালেন্সিয়ার। এর পর নাটকীয়তা বজায় ছিল দ্বিতীয়ার্ধেও। আরও দুটি পেনাল্টি হজম করে রিয়াল। প্রথমে রিয়াল ডিফেন্ডার মার্সেলো সংঘর্ষে জড়ান ম্যাক্সি গোমেজের। পেনাল্টির সিদ্ধান্ত এলে স্কোর ৩-১ করেন সোলের।

ভার রিভিউ আবারও খল নায়কের পরিণত হয় রিয়াল শিবিরে। ঘণ্টা খানেক পর রিভিউতে দেখা যায় ডি বক্সে রামোসের হাতে বল লেগেছে। স্পট কিক থেকে হ্যাটট্রিক পূরণ করেন ভ্যালেন্সিয়া মিডফিল্ডার সোলের।

এর মধ্য দিয়ে লা লিগা ইতিহাসেও নাম লিখে ফেলেছেন সোলের। এক ম্যাচে তিন পেনাল্টিতে গোল করা তৃতীয় খেলোয়াড় তিনি।

অপর দিকে এই পরাজয়ে চারে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। ৮ ম্যাচে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে সোসিয়েদাদ।   

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম