শীর্ষে ওঠা হলো না লিভারপুলের

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০২০, ১২:১৯আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১২:২৫

পেনাল্টি মিস করেছেন ডি ব্রুইনা। ম্যানচেস্টার সিটিকে হারাতে পারলেই টেবিলের শীর্ষে উঠতো লিভারপুল। গতবারের চ্যাম্পিয়নরা অবশ্য হতাশা নিয়েই মাঠ ছেড়েছে গতকাল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ম্যানসিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল।

ইতিহাদ স্টেডিয়ামে আক্রমণাত্মক লাইন আপ নামিয়েছিলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। ছিলেন ইন ফর্ম ডিয়েগো জোতা। সঙ্গে ছিলেন আক্রমণের ত্রয়ী ফিরমিনো, সাদিও মানে ও মোহামেড সালাহ।

সুবর্ণ সুযোগে ১৩ মিনিটে এগিয়েও যায় তারা। কাইল ওয়াকার ডি বক্সে ফেলে দিয়েছিলেন মানেকে। পেনাল্টি থেকে লিভারপুলকে এগিয়ে দিয়েছেন সালাহ। ঘণ্টা খানেকের মাথায় অসাধারণ গোলে সিটিকে সমতায় ফেরান গাব্রিয়েল জেসুস। 

এর পর দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার সব চেয়ে বড় সুযোগ হাতছাড়া করে বসে সিটি। নাহলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো! লিভারপুল খেলোয়াড়ের হ্যান্ড বলে ভার রিভিউতে পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু স্পট কিকে গোলের সুযোগ পেয়েও বাইরে দিয়ে শট মেরে বসেন ডি ব্রুইনা।

ম্যাচ যত গড়িয়েছে দুই দলই জয় সূচক গোল পেতে চেষ্টা করেছে। কিন্তু সবচেয়ে বেশি আগ্রাসী দেখা গেছে সিটিকেই। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থেকেছে দুই দল।

৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে লিভারপুল। উলভসকে ১-০ গোলে হারিয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে লিস্টার সিটি। ওয়েস্ট ব্রমকে ১-০ গোলে হারানো টটেনহাম উঠে গেছে দুইয়ে। অপর দিকে অ্যাস্টন ভিলার কাছে ৩-০ গোলে হেরে ১১তে নেমে গেছে আর্সেনাল।    

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম