বাদল রায়ের অবস্থার অবনতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২০, ১৫:৫২আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৫:৫২

সাবেক ফুটবলার বাদল রায়। জাতীয় দলের সাবেক তারকা স্ট্রাইকার বাদল রায়ের অবস্থার আরও অবনতি হয়েছে। কিছুদিন আগে শ্বাস-প্রশ্বাসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগে ভর্তি হয়েছিলেন আজগর আলী হাসপাতালে। এতদিন আইসিইউতে ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় বুধবার তাকে স্থানান্তর করা হয়েছে রাজধানীর স্কয়ার হাসপাতালে।

এই মুহূর্তে তার শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ায় ডায়ালাইসিসের প্রয়োজন পড়েছে। স্কয়ার হাসপাতালে নেওয়ার সময় বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় বাংলা ট্রিবিউনকে  বলেছেন, ‘আগের চেয়ে তার অবস্থার কিছুটা উন্নতি হচ্ছিল। কিন্তু হঠাৎ করে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গেলে ডায়ালাইসিসের প্রয়োজন দেখা দেয়। সেটি করার বেলাতে আবার রক্তচাপও কমে যাচ্ছে। তাই আমরা আরও ভালো চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে যাচ্ছি। সবাই বাদলের জন্য দোয়া করবেন।’

বাদল রায় জাতীয় দলে খেলেছেন দীর্ঘদিন। এছাড়া ঐতিহ্যবাহী মোহামেডানের নিয়মিত একাদশেও খেলেছেন সুনামের সঙ্গে। ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টানা তিনবারের সহ-সভাপতি। এছাড়াও জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত এই ফুটবলার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সহ ক্রীড়া পরিষদের নির্বাহী কমিটিতেও রয়েছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম