ইব্রাহিমোভিচদের গুরুও আক্রান্ত করোনায়

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০২০, ২০:৩৪আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২০:৩৮

এসি মিলান কোচ স্তেফানো পিওলি                     -এসি মিলান টুইটার ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ, গোলকিপার জিয়ানলুকা ডোনারুমার মতো কয়েকজন শিষ্য আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, সুস্থও হয়ে উঠেছেন তারা। অবশেষে করোনা ধরলো এসি মিলানে তাদের গুরু স্তেফানো পিওলিকে।

শনিবার অনুশীলন ছিল মিলান দলের। অনুশীলন বাতিল করে মিলানের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় যে, করোনা পরীক্ষায় কোচ স্তেফানো পিওলি পজিটিভ হয়েছেন। যদিও ৫৫ বছর বয়সীর শরীরে কোনও উপসর্গ যদিও নেই, তবু তিনি বাসায় কোয়ারেন্টিনে আছেন। বাতিল করা হয়েছে শনিবারের অনুশীলন। করোনা পরীক্ষায় দলের অন্য খেলোয়াড় ও স্টাফরা নেগেটিভ হয়েছেন এবং আগামী সোমবার থেকে ইতালিয়ান ফেডারেশনের স্বাস্থ্যবিধি মেনে শুরু হবে অনুশীলন।

আন্তর্জাতিক বিরতিতে মিলানের বেশ কয়েকজন খেলোয়াড় এখন নিজ নিজ জাতীয় দলের দায়িত্বে ব্যস্ত রয়েছেন। বাকি খেলোয়াড়দের নিয়েই অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন পিওলি, ২২ নভেম্বর সিরি ‘আ’তে তাদের পরবর্তী ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। খেলতে হবে পয়েন্ট টেবিলের তিনে থাকা নাপোলির মাঠে গিয়ে। এ ম্যাচ জিতলে শীর্ষস্থানে অবস্থান আরও সংহত হয়। এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে অপরাজিত মিলান ১৭ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। সমান ম্যাচ খেলে সাসসুয়োলো ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। নাপোলি ও রোমা দু’দলেরই পয়েন্ট ১৪ হলেও গোল ব্যবধানে নাপোলির অবস্থান ওপরে।

১০ মৌসুম হলো সিরি ‘আ’ শিরোপা মানে স্কুদেত্তো জিততে পারে না একসময় ইতালির সেরা ক্লাবটি। গত বছর অনেক পেছন থেকে উঠে এসে ষষ্ঠ হয়েছে। এবার ‘বুড়ো’ ইব্রাহিমোভিচের নেতৃত্বে মাঠে আরও উজ্জ্বল, শিরোপা পুনরুদ্ধারের লড়াই চলছে ১৮ বারের মতো সিরি ‘আ’ ও সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ জয়ী রোজোনেরিদের।

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম