‘বাংলাদেশ আমাদের চেয়ে ভালো খেলেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২০, ১৮:৫০আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৮:৫৩

নেপাল দলের মুখে বাংলাদেশের প্রশংসা                  -ছবি: বাফুফে সাফ ও এসএ গেমস ফুটবলে বাংলাদেশের বিপক্ষে জিতেছে নেপাল। কিন্তু মুজিববর্ষ  আন্তর্জাতিক দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে বাংলাদেশ। নামেই প্রীতি ম্যাচ, কিন্তু শুক্রবারের ম্যাচটি যেন জীবন-সুফিলদের কাছে ছিল প্রতিশোধের উপলক্ষ্য। বাংলাদেশ ‘প্রতিশোধ’ই নিয়েছে। তর্কাতীতভাবে নিজেদের মাঠে ভালো খেলেছে জেমি ডের ছাত্ররা। নেপাল দলও তা মানছে।

নেপালের অন্যতম ফরোয়ার্ড নয়ায়ুগ শ্রেষ্ঠ বলেছেন, ‘বাংলাদেশ সত্যিই ভালো খেলেছে। তাদের খেলা চোখে পড়েছে। বিশেষ করে ওয়ান টাচ টু টাচ করে খেলাটা। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা এখন পরের ম্যাচে আগের চেয়ে ভালো খেলতে চাই।’ নেপাল দলের হয়ে ২৬ ম্যাচে ৬ গোল করা ৩০ বছর বয়সী ফরোয়ার্ড মনে করেন দিনটা তাদের খারাপ গেছে,‘ খেলার স্পিরিট ভালো ছিল। আমি মনে করি খেলা ভালো হয়েছে। তবে কোভিডের কারণে আমরা দেরিতে অনুশীলন শুরু করেছি। যে কারণে প্রস্তুতির জন্য বেশি সময় পাইনি। আগের ম্যাচে খারাপ গেছে, পরের ম্যাচে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’ ২৮ বছর বয়সী মিডফিল্ডার সুজল শ্রেষ্ঠ ১৩ ম্যাচে তিন গোল করেছেন। প্রথম ম্যাচ হেরে স্বভাবতই খুশি হতে পারেননি,‘ব্যক্তিগত বা দলীয়ভাবে যাই বলুন না কেন। আমি খুশি হতে পারিনি নিজেদের পারফরম্যান্সে। আমরা অনেকদিন পর খেললাম। ৯ মাস পর। খুশি যে মাঠে খেলতে পেরেছি। কিন্তু ম্যাচ ফিটনেস শতভাগ নেই। এখন চেষ্টা করতে হবে সেখান থেকে ভালো করার জন্য।’

জেমি ডের অধীনে বাংলাদেশ দুই বছরের বেশি সময় ধরে আছে। সুজল তা জানেন। তাই বলেছেন,‘বাংলাদেশের কোচ অনেকদিন ধরে আছেন। তার অধীনে উন্নতি হচ্ছে। আমরা খারাপ করেছি। বাংলাদেশ সেই তুলনায় ভালো করেছে। পরের ম্যাচের দিকে আমরা চেয়ে আছি। প্রতিশোধ নয়, সেরাটা দিতে চাই নিজেদের দেশের জন্য, দলের জন্য।’ 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম