কোচ ডে’কে ছাড়াই সবকিছু সামলে নেবেন সাদ-সুফিলরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২০, ২০:৪৮আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২০:৫২

রবিবার বিকেলের অনুশীলনে ছিলেন না জেমি ডে                   -বাফুফে সকালে নাস্তার টেবিলেও ছিলেন। তারপর পেলেন দুঃসংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে। এ কারণে সকালের অনুশীলনই বাতিল হয়ে যায়। বিকেলে ডে কে ছাড়াই অনুশীলন করেছেন জামাল-সুফিলরা। সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস এখন দায়িত্বে। তবে খেলোয়াড়েরা মনে করছেন ডের করোনা পজিটিভ হওয়ার খবরে দলে প্রভাব পড়বে না।

দলের ফরোয়ার্ড সাদ উদ্দিন যেমন বলেছেন, ‘এটার প্রভাব পড়বে না। সবাই মানসিকভাবে শক্তিশালী আছে। সহকারী কোচ আজ আমাদের বলে দিয়েছেন, সব বিষয়। আশা করি কোচ আমাদের সবার মাঝে ফিরে আসবেন দ্রুতই। আমরা সবাই মানসিকভাবে শক্ত আছি।’

ডে অনুশীলনে না থাকলেও তার নির্দেশনা অনুযায়ীই সবকিছু হচ্ছে। সাদের কথায়ই তা পরিষ্কার,‘ এক সপ্তাহ বাইরে থাকলে, আমাদের যারা সহকারী কোচ আছে, জেমি তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দেবেন। আশা করি আজকে আবার টেস্ট হবে। আশা করি নেগেটিভ হলে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা কোচকে মিস করছি। তবে সহকারী যারা আছেন, তারা আমাদের ভালোই দেখভাল করছেন।’

নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে বদলি নেমে গোল করেছেন মাহবুবুর রহমান সুফিল। তবে জেমি ডে করোনা পজিটিভ হয়েছেন, অনুশীলনে আসবেন না এটা জানার পর সুফিলের একটু খারাপ লেগেছিল, তবে পরে সামলে নিয়েছেন। বাংলাদেশ দলের তরুণ ফরোয়ার্ড মনে করছেন এতে তাদের সমস্যা হবে না, ‘আসলে জেমি আমাদের সাথে যেভাবে কাজ করছেন, তার থাকাটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। প্রথম থেকেই তিনি হেল্প করছেন, এখন আমরা হঠাৎ করে শুনলাম তিনি পজিটিভ। আজকে তিনি মাঠে নাই, এটা ভাবতে আমাদের খারাপ লেগেছে। হয়তো আজ নতুন কিছু শেখানোর জন্য তার প্রস্তুতি ছিল। সেটা করতে পারেননি। তবে আশা করি এটা নিয়ে তেমন সমস্যা হবে না।’

বাংলাদেশ দলে প্রথমবারের মতো ম্যানেজার হিসেবে আমের খান দায়িত্ব পেয়েছেন। ডে না থাকায় দলে একটু হলেও প্রভাব যে পড়েছে সেটা অস্বীকার করতে পারেননি আমের খান, ‘কিছু তো একটা হয়ই। পরিবারের কারো মধ্যে যদি কোনও সমস্যা হয়, তাহলে কিছুটা প্রভাব তো ফেলেই। তারপরও যেহেতু জেমি আমাদের সঙ্গে আছে, খেলারও এক-দুই দিন বাকি আছে, তাকে আবারও টেস্ট করা হবে, দেখা যাক কী হয়। আমরা তো আশা করছি, এই দুদিনের মধ্যে সে চলে আসবে।’

এরপরই দলের ম্যানেজার যোগ করেন, ‘আমরা এখনও বিশ্বাস করতে পারছি না, জেমির করোনা পজিটিভ হয়েছে। আমাদের বিশ্বাস আরেকবার টেস্ট করলে জেমির করোনা নেগেটিভ আসবে। এর আগে তার চারবার টেস্ট করা হয়েছে, চারবারই নেগেটিভ রিপোর্ট এসেছে।’ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘ডে আইসোলোশনে আছেন। তিনি ভালো আছেন। তার দ্বিতীয় করোনা পরীক্ষা হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সবকিছু ইতিবাচক দৃষ্টিতে দেখছি।’ 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম