দলে চান্স না পেয়ে ক্রিকেটারের আত্মহত্যা

রাজশাহী প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২০, ২১:৩৪আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২২:৩৩

রাজশাহীর দুর্গাপুরের ক্রিকেটার সজীব বঙ্গবন্ধু টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টিমে চান্স না পাওয়ায় সজীবুল ইসলাম সজীব (২২) নামে জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড় আত্মহত্যা করেছেন। তিনি জাতীয় টিম অনূর্ধ্ব ১৫, ১৭ ও ১৯ দলের খেলোয়াড় ছিলেন। এমনকি বিদেশের মাটিতেও খেলেছেন তিনি। সজীব রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের মুরসেদ আলীর ছেলে।

শনিবার গভীর রাতে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে রবিবার সকালে স্বজনরা দরজা ভেঙে সজীবের লাশ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ দাফনের অনুমতি দিয়েছেন।
সম্প্রতি সজীব বঙ্গবন্ধু টি-২০ কাপে খেলার জন্যও প্রস্তুতি নিচ্ছিলেন। অংশগ্রহণের জন্য সব পরীক্ষাও দিয়েছিলেন তিনি। গত ১৩ নভেম্বর বঙ্গবন্ধু টি-২০ কাপে উত্তীর্ণ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় নাম না থাকায় হতাশ হয়ে পড়েন তিনি। সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার।

সজীবের বড় ভাই তশিকুল ইসলাম জানান, ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি অনেক আগ্রহ তার। খেলার জন্য বকাও খেতে হয়েছে তাকে। একসময় নিজেকে গড়ে তুলেতে ভর্তি হয় রাজশাহীর কাটাখালী বাংলা ট্র্যাক ক্রিকেট অ্যাকাডেমিতে। এরপর থেকে শুরু হয় তার সামনের দিকে এগিয়ে যাওয়া। এক এক করে তিনি জাতীয় টিম অনূর্ধ্ব ১৫, ১৭ ও ১৯ দলে খেলেছেন। তিনি জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কায় কয়েকটি দলের সঙ্গেও খেলেছেন। ভারতের বিপক্ষে একটি ম্যাচে ব্যাট করে সর্বোচ্চ ৯৫ রানও সংগ্রহ করেন। ওই ম্যাচে সে দলের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন।

/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম