২৫ দিনের অনুশীলনে ছেলেরা অনেক ভালো করেছে: জেমি ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২০, ১৫:৫৬আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৬:১৩

প্রথম ম্যাচে মাঠে থাকলেও করোনায় আক্রান্ত হয়ে দ্বিতীয় ম্যাচে থাকতে পারেননি জেমি। করোনায় আক্রান্ত হয়ে এখন হোটেলেই আইসোলেশনে আছেন বাংলাদেশ কোচ জেমি ডে। যে কারণে নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ডাগ আউটে দাঁড়াতে পারেননি। তবে দলের সঙ্গে না থেকেও ছিলেন ইংলিশ এই কোচ। রুমে বসে টেলিভিশনে বাংলাদেশের খেলা দেখেছেন। অবশ্য ম্যাচটি গোলশূন্য ড্র হলেও তিনি যে অসন্তুষ্ট এমন নয়। কারণ দীর্ঘ ৯ মাস ধরে জামালরা আন্তর্জাতিক খেলার মাঝে ছিলেন না। তার পর ঘরোয়া ফুটবলও ছিল বন্ধ। এর পরেও সেই ফেরাটা সাফল্যে রাঙানোয় শিষ্যদের সার্বিক পারফরম্যান্সে সন্তুষ্ট জেমি ডে।

নেপালের বিপক্ষে দুই ম্যাচের প্রথমটিতে বাংলাদেশ জিতেছে ২-০ গোলে। তবে গতকাল করেছে ড্র। বাংলাদেশের জন্য ইতিবাচক দিকটি হচ্ছে দুটি ম্যাচেই ক্লিন শিট রাখতে পেরেছে জামালরা। ডে তাই শিষ্যদের প্রশংসায় ভাসিয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মাত্র ২৫ দিনের অনুশীলন হয়েছে। তাতেই একটি ম্যাচ জিতেছি, অন্যটিতে ড্র। আমি তো বলবো ছেলেরা অনেক ভালো করেছে। আমরা ক্লিন শিট রাখতে পেরেছি। এটা দারুণ অর্জন। এর জন্য খেলোয়াড়দের ধন্যবাদ দিতেই হবে।'

প্রথম ম্যাচ ভালোভাবে জিতেই প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিল স্বাগতিকেরা। কিন্তু শেষ ম্যাচে ক্লিন শিট ধরে রাখলেও গোল করতে পারেনি সুফিল-জীবনরা। ডে বাস্তবতা মেনে বরং এই ফলাফলেও ভালো দিক খুঁজে নিচ্ছেন, ‘প্রতি ম্যাচে তো জয় আসবে না। একটা কথা মনে রাখতে হবে। আমরা ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৭০ নম্বর প্রতিপক্ষের বিপক্ষে খেলছি। প্রস্তুতিও সেভাবেই ছিল। এখন যে ফলই এসেছে আমি তাতে অনেক খুশি।'

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের