মেসিকে জানুয়ারিতেই নিতে চায় ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০২০, ১৮:০০আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১৮:০৫

লিওনেল মেসি                           -ছবি: টুইটার কদিন আগেই লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস শঙ্কা প্রকাশ করেছিলেন। খুব শিগগিরই হয়তো লা লিগা তার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে হারাতে চলেছে। এবং আঙুল তুলেছিলেন তিনি ম্যানচেস্টার সিটির দিকে। ‘মেসির জন্য চিন্তা হচ্ছে। কারণ ম্যানচেস্টার সিটি নিয়মের বাইরে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। আমিই যে শুধু এ নিয়ে অভিযোগ জানাচ্ছি তা নয়, ক্লপ (লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ) এবং মরিনিয়োরও (টটেনহাম কোচ জোসে মরিনিয়ো) একই অভিযোগ। সিটি কোভিড ১৯-এ কোনও সমস্যা হয়নি, মহামারি বা অতিমারি তাদের জন্য কোনও সমস্যা নয়। কারণ তারা খেলে অন্য নিয়মে’-এক সংবাদ সম্মেলনে বলেছিলেন তেবাস।

ইংলিশ দৈনিক দ্য সান যা বলছে, তাতে তেবাসের আশঙ্কাই সত্যি হয়ে যেতে পারে। গত গ্রীষ্মে মেসি যখন বা্র্সেলোনার জন্য বার্সেলোনা বোর্ডের কাছে ব্যুরোফ্যাক্স পাঠিয়েছিলেন, মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে নাম উঠেছিল সিটিরই। যদিও ইংলিশ ক্লাবটি সরাসরি কোনও কথা তখন বলেনি। এখন তারা তাদের আগ্রহের সলতেয় আগুন দিচ্ছে, শোনা যাচ্ছে জানুয়ারিতেই মেসিকে নেওয়ার জন্য তাকে এবং বার্সেলোনাকে প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

রিলিজ ক্লজের মারপ্যাঁচে বার্সেলোনা গত গ্রীষ্মে মেসিকে আটকে রাখতে পারলেও আগামী বছর জুনের পর আর পারবে না। ক্যাম্প ন্যুতে আগামী জুন পর্যন্তই মেসির চুক্তি আছে, তারপর তিনি ফ্রি-এজেন্ট। বিনা ফিতে তাকে নিতে পারবে যেকোনও ক্লাব। তবে শর্ত অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকেই আগ্রহী ক্লাবগুলো তার ব্যাপারে কথা বলতে পারবে, চুক্তি নিয়ে আলোচনা করতে পারবে।

তবে দ্য সান আভাস দিয়েছে সিটি আগামী জুন পর্যন্ত অপেক্ষায় থাকতে চায় না। এই জানুয়ারিতেই তারা বার্সার আর্জেন্টাইন সুপারস্টারকে সাইন করাতে প্রস্তুতি নিচ্ছে। পেপ গার্দিওলার দল ৫০ মিলিয়ন ইউরোর কাছাকাছি একটা প্রস্তাব দিতে চলেছে বলে ধারণা।

সিটি মনে করে যে অঙ্কের ট্রান্সফার ফি বার্সেলোনাকে প্রস্তাব করা হবে, সেটি তাদের পক্ষে অগ্রাহ্য করা সম্ভব হবে না। কারণ কাতালান ক্লাবটি যেমন আর্থিক সঙ্কটে পড়ে গেছে তাতে মেসিকে ফ্রি এজেন্ট হিসেবে ছেড়ে দিতে চাইবে না। এতে তো আরও আর্থিক ক্ষতি হবে তাদের!

আর মেসি যদি জানুয়ারিতেই সিটিতে যোগ দেন, তাহলে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব থেকেই সেখানে খেলতে পারবেন। 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম