হাসপাতালে ভর্তি হাবিবুল বাশার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২০, ১৯:৩৪আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১৯:৪২

হাবিবুল বাশার সুমন। কিছুদিন আগে করোনা আক্রান্ত হন হাবিবুল বাশার সুমন। এর সঙ্গে যোগ হয় ফুসফুসের ইনফেকশন। গত সোমবার হুট করে স্বাস্থ্যের অবনতি হলে তাকে দ্রুত ভর্তি হতে হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। যদিও এই মুহূর্তে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

বাংলা ট্রিবিউনকে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, ‘আগে থেকেই আমার ফুসফুসে ইনফেকশন ছিল। এটা বাড়াতে আমার জ্বরটা যাচ্ছিল না। গত সোমবার রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে এসেছিলাম। ডাক্তার জানালো, আমার ফুসফুসের ইনফেকশনটা বেড়েছে। এই কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এই মুহূর্তে আমার জ্বর কিংবা শ্বাসকষ্ট কিছুই নেই, ভালো আছি। এমন থাকলে শনিবার আমাকে ছেড়ে দেবে।’

গত ৯ নভেম্বর দুপুর থেকে শরীরে প্রচণ্ড জ্বর অনুভব করেন হাবিবুল বাশার। ১১ নভেম্বর পরীক্ষা করিয়ে জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত। তারপর বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। দুইদিন পর জ্বর না কমাতে ডাক্তারের পরামর্শে কিছু টেস্ট করার তিনি। ওই টেস্ট নিয়ে ডাক্তারের কাছে গিয়েই জানতে পারেন তার ফুসফুসের ইনফেকশনটা বেড়েছে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি