ম্যানসিটিতে চুক্তির মেয়াদ বেড়েছে গার্দিওলার

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০২০, ২৩:৩০আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২৩:৩৩

পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটিতে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছেন পেপ গার্দিওলা। নতুন চুক্তির ফলে তাকে ম্যানসিটিতে দেখা যাবে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এমন তথ্য জানিয়েছে ম্যানসিটি।

সাবেক বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা কোচ ম্যানসিটিতে যোগ দিয়েছেন ২০১৬ সালে। এই সময়ে তার অধীনে দুটি প্রিমিয়ার লিগ, তিনটি লিগ কাপ ও এফএ কাপের শিরোপা জিতেছে সিটি।

২০০৮ সালে কোচিং শুরু করা গার্দিওলা সিটিতেই কাটিয়েছেন সবচেয়ে বেশি সময়, ৫ বছর। এর আগে বার্সেলোনায় ছিলেন ৪ মৌসুম আর বায়ার্নে তিন মৌসুম। ঘরোয়াভাবে সিটির হয়ে তার সবচেয়ে সফল মৌসুমটি ছিল প্রিমিয়ার লিগের ২০১৭-১৮ মৌসুমে। সেবার রেকর্ড ১০০ পয়েন্ট পেয়ে শিরোপা ঘরে তুলেছিল সিটিজেনরা।

নতুন চুক্তির পর উচ্ছ্বসিত গার্দিওলা বলেছেন, ‘ম্যানচেস্টার সিটিতে আসার পর ক্লাব ও এখানকার মানুষগুলোই আমাকে বরণ করে নিয়েছিল। এখন আমাদের জন্য চ্যালেঞ্জের বিষয়টি হচ্ছে উন্নতির ধারা ধরে রাখা ও আরও বিকশিত হওয়া। ম্যানচেস্টার সিটিকে সেই সহায়তাটা করতে পারবো ভেবে অধীর অপেক্ষায় আছি।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম