কাতার পৌঁছার পর করোনা পজিটিভ বাংলাদেশ দলের ম্যানেজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২০, ১৮:০০আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১৮:০৬

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান। কাতারে পৌঁছেও স্বস্তিতে নেই বাংলাদেশ দল। প্রথম দফার করোনা টেস্টে পজিটিভ হয়েছেন সফরকারী দলের দু’জন সদস্য। এরা হলেন- ম্যানেজার আমের খান, আরেকজন ফিজিও ফুয়াদ হাসান হাওলাদার।

শুক্রবার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তিনি বলেছেন, ‘কাতারে বিমানবন্দরে নামার পরেই সবার করোনা পরীক্ষা হয়েছিল। যার ফলাফল আমরা আজকে পেয়েছি। কোচ, খেলোয়াড়সহ বাকিরা নেগেটিভ এলেও আমাদের দুজনের ফলাফল পজিটিভ এসেছে। একজন হলেন ম্যানেজার আমের খান, আরেকজন ফিজিও ফুয়াদ হাসান হাওলাদার।’

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে কাতারের মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশ দল এখন রাজধানী দোহাতে। বৃহস্পতিবার সকালে বিমানে চেপে বিকালেই সেখানে পৌঁছে গেছে জামাল-সাদরা। অবশ্য বিমান বন্দরে নামার পর সেখানেই তাদের করোনা পরীক্ষা হয়েছিল। এখন সফরকারীদের সবাই ২৪ ঘণ্টার কোয়ারেন্টিন মেনে চলছে। যার মেয়াদ শেষ হবে আজ। আবু নাঈম সোহাগ আরও বলেছেন, ‘সেখানে পৌঁছার পর সবার ২৪ ঘণ্টার বাধ্যতামূলক কোয়ারেন্টিন আজকে শেষ হবে। এছাড়া যারা পজিটিভ হয়েছেন, এদের আগামীকাল আবারও করোনা টেস্ট হবে। এই সময়ে তারা আইসোলেশনেই থাকবেন।’

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান দোহার হোটেল থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার সবাই যার যার রুমে আছি। আমি আর ফিজিও আক্রান্ত হলেও কোনও উপসর্গ নেই।’

আজকে আবার হোটেলেই হালকা জিম সেশনে অংশ নেবে জামাল ভূঁইয়ারা। তবে বিভক্ত হয়ে আলাদাভাবে তারা জিম সেশনে অংশ নেবেন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম