টানা ৬৪ ম্যাচ অপরাজিত লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০২০, ১১:০০আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১১:০৭

ফিরমিনো করেছেন তৃতীয় গোল। ইনজুরি আর করোনার হানায় জর্জরিত হলেও ঘরের মাঠে লিভারপুলকে দমাতে পারেনি লিস্টার সিটি। উল্টো অ্যানফিল্ডে ৩-০ গোলের জয়ে ক্লাব ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে লিভারপুল। ঘরের মাঠে টানা ৬৪ ম্যাচ অপরাজিত থাকলো রেডরা। যারা পেছনে ফেলেছে আগের রেকর্ডেকেও। আগে ৬৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি তারা গড়েছিল ১৯৭৮ থেকে ১৯৮১ সালের মাঝে।

অথচ দলটির প্রাণভোমরা মোহামেড সালাহ করোনায় আক্রান্ত হয়ে রয়েছেন বাইরে। জর্ডান হেন্ডারসন, ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ডসহ অনেকেই অনুপস্থিত ইনজুরিতে। তার পরেও বর্তমান চ্যাম্পিয়নরা জানান দিয়েছে, তারা এবারও শিরোপা জেতার লড়াইয়ে আগের মতোই ক্ষুধার্ত।

যদিও স্বাগতিকরা ২১ মিনিটে এগিয়ে গেছে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে। জেমস মিলনারের কর্নার থেকে পাওয়া বল হেড করে নিজেদের জালে পাঠিয়ে দিয়েছেন ইভান্স।  ৪১ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন জোতা। অ্যান্ডি রবার্টসনের ক্রস থেকে হেড করে জাল কাঁপান তিনি। বিরতির পর আরও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল লিভারপুল। কিন্তু বেশ কিছু সেভ করে তাদের হতাশ করেছেন লিস্টার গোলকিপার।

কিন্তু ৮৬ মিনিটে অসাধারণ হেডে স্কোর ৩-০ করেছেন ফিরমিনো। এই গোলটিও এসেছে মিলনারের কর্নার থেকে।  

এই জয়ের পর ৯ ম্যাচে শীর্ষে থাকা টটেনহামের সমান ২০ পয়েন্ট অর্জন করেছে লিভারপুল।  অপর দিকে একজন কম নিয়েও লিডস ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম