বাদল রায়ের স্মরণে জামালদের এক মিনিট নীরবতা পালন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২০, ১৬:৫৯আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৭:০১

বাদল রায়ের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করছেন জামাল ভূঁইয়ারা। সাবেক তারকা ফুটবলার বাদল রায়ের মৃত্যু নাড়া দিয়েছে জাতীয় দলকেও। যারা এখন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে অবস্থান করছে কাতারে। তাই দেশে শ্রদ্ধা জানাতে না পারলেও কাতারেই সাবেক এই ফুটবলারের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করেছেন জামাল ভূঁইয়ারা।     

আগামী ৪ ডিসেম্বর স্বাগতিক কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই লক্ষ্যে সোমবার মাঠের অনুশীলনে নামার আগেই বাদল রায়ের স্মরণে নীরবতা পালন করেন সবাই।

এর আগে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া নিজের ফেসবুক পেজেও বাদল রায়ের খেলোয়াড়ি জীবনের ছবি দিয়ে শোক প্রকাশ করেছেন এভাবে, ‘দেশবাসীর মতো আমিও অনেক মর্মাহত ও দুঃখিত। ভালো থাকবেন কিংবদন্তি।’

অনুশীলনের আগে সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম ভারাক্রান্ত মনে বলেছেন, ‘সত্যি বলতে কালকে এই খবর শোনার পর থেকে আমরা সবাই শোকাহত। তিনি আমাদের বড় ভাইয়ের মতো ছিলেন। একজন অভিভাবকও। দেশের বাইরে থেকে তার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। দীর্ঘদিন দাদার অধীনে (জাতীয় দল কমিটিতে যখন চেয়ারম্যান ছিলেন) কাজ করেছি। আমাদের খেলোয়াড়দের অনেক সহযোগিতা করতেন।’

মামুনুল আরও বলেছেন, ‘কীভাবে থাকতে হয়, চলতে হয়, তা তিনি আমাদের শিখিয়েছেন। আমরা একজন লিজেন্ডকে হারিয়েছি। তিনি ওপারে ভালো থাকুন। আমাদের দোয়া থাকবে তার জন্য। সবাই তার স্মরণে এখানে এক মিনিট নীরবতা পালন করেছি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম