আতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার এখন আরামবাগের!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ১৭:৪৬আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৮:১৪

ঘানা জাতীয় দলের হয়ে খেলা দু’জন ফুটবলার এখন নীলফামারিতে। ক্যাসিনো কাণ্ডের পর ঘুরে দাঁড়াতে চাইছে আরামবাগ ক্রীড়া সংঘ। এবার আসন্ন মৌসুমে স্থানীয়দের পাশাপাশি বিদেশি তালিকাও সমৃদ্ধ করতে চাইছে তারা। এরই মধ্যে বিদেশি কোটায় ঘানা জাতীয় দলের হয়ে খেলা দু’জন ফুটবলার এখন রয়েছেন নীলফামারীতে। একজন হলেন আতলেতিকো মাদ্রিদের ‘বি’ দলে খেলা সাদিক অ্যাডামস। অন্যজন ইব্রাহিম মোরো। ঢাকায় আসার পর তারা এখন ক্লাবের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতেই সেখানে রয়েছেন।  

‘বি’ দলে খেলা লা লিগা ক্লাবটির মূল দলে খেলার সুযোগ হয়নি সাদিক অ্যাডামসের। তবে মূল দলের রিজার্ভ খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন। ৩০ বছর বয়সী স্ট্রাইকার আতলেতিকোর ‘বি’ দলের হয়ে খেলেছেন ২০০৮-০৯ মৌসুমে। ২২ ম্যাচে করেছিলেন ৯ গোল। এছাড়া অ্যাডামস ২০০৭ সালে ওয়ার্ল্ড সকার ম্যাগাজিনের শীর্ষ ৫০ তরুণ ফুটবলারদের মধ্যেও জায়গা করে নিয়েছিলেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী