ম্যারাডোনাকে মা-বাবার পাশে সমাহিত করতে চায় পরিবার

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২০, ২৩:০৮আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২৩:২২

প্রেসিডেনশিয়াল প্যালেসে ম্যারাডোনার কফিন। শেষবারের মতো প্রিয় তারকার প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ। যেই তারকা আর্জেন্টাইনদের কাছে ফুটবল ঈশ্বর, সেই সুযোগ কীভাবে হাতছাড়া করেন তারা? বুয়েন্স এইরেসের প্রেসিডেনশিয়াল প্যালেসে ম্যারাডোনাকে শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে শুরুতে জড়ো হয়েছিলেন সহস্রাধিক ভক্ত। করোনা পরিস্থিতিও তাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ধারণা করা হচ্ছে ভক্তদের ভিড় লাখ ছাড়াবে।  

আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়কের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটি। কিংবদন্তিকে যেন সবাই শ্রদ্ধা জানাতে পারেন, সেজন্য প্রেসিডেনশিয়াল প্যালেস কাসা রোসাদায় ম্যারাডোনার কফিনটি রাখা হয়েছে। সেখানে আর্জেন্টিনার পতাকা ও ম্যারাডোনার দশ নম্বর জার্সি মোড়ানো কফিনটি স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাখা হবে জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য।

এদিকে রয়টার্স জানিয়েছে, ম্যারাডোনার পরিবার শেষ কৃত্যের সব আনুষ্ঠানিকতা শেষ করতে চাইছে বৃহস্পতিবার সন্ধ্যাতেই। বুয়েন্স এইরেসের বেল্লা ভিস্তায় যেখানে ম্যারাডোনার বাবা-মা শায়িত, সেখানেই আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরকে সমাহিত করতে চান পরিবারের সদস্যরা।

সরকারের পক্ষ থেকে এক মুখপাত্র জানিয়েছেন, ‘ম্যারাডোনাকে তার পরিবার বৃহস্পতিবারই সমাহিত করতে চেয়েছে। যেখানে তার বাবা-মা শায়িত।’ সে হিসেবে সমাহিত করার সময় নির্ধারণ হয়েছে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
সাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
মান/বতা বি/রোধী অ/প/রাধসাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
ইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’