শিরোপার খুব কাছে বসুন্ধরার মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২০, ১৯:৩১আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৯:৩৪

বসুন্ধরার মেয়েদের আরেকটি জয়                               -বাফুফে মেয়েদের ফুটবল লিগে এবার বসুন্ধরা কিংস দলটিই সবচেয়ে শক্তিশালী। মাঠে নিজেদের শক্তিরই অনুবাদ করে চলেছে তারা। জিতছে একের পর এক ম্যাচ। এখন পর্যন্ত অজেয় দল তারা। শুক্রবার লিগে নিজেদের নবম ম্যাচে নাসরিন একাডেমিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা সুবাতাস পেতে শুরু করেছে বসুন্ধরার মেয়েরা।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমার্ধেই দুই গোল করেছে বসুন্ধরা। ম্যাচের ১৭ মিনিটে শিউলি আজিম লক্ষ্যভেদ করেন। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে উন্নতি খাতুন ব্যবধান দ্বিগুণ করেন। ৯ ম্যাচে ২৭ পয়েন্ট বসুন্ধরার। সমান ম্যাচে নাসরিনের সংগ্রহ ২১। এখন শেষ তিন ম্যাচ থেকে চার পয়েন্ট পেলেই বসুন্ধরার শিরোপা নিশ্চিত। দলটির টেকনিক্যাল ডিরেক্টর বিএ জোবায়ের নিপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ভালো দল গড়ে লিগে খেলছি। শিরোপাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে দল এগিয়ে যাচ্ছে। এখন সব ম্যাচই জিততে চাই। জিতেই উৎসব করবো।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম