আবারও পয়েন্ট হারালো পিএসজি

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২০, ১২:২২আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১২:৩৯

ঘরের মাঠে ড্র করেছে পিএসজি। লিগ ওয়ানে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে পিএসজি। ঘরের মাঠে বোর্দোর বিপক্ষে তারা ড্র করেছে ২-২ গোলে।

১০ মিনিটে পিএসজির পেম্বেলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বোর্দো। ২৭ মিনিটে নেইমারের পেনাল্টিতে সমতা ফিরলে স্বস্তি ফেরে পিএসজি শিবিরে। এক মিনিট বাদে ময়েস কিন ব্যবধান বাড়িয়ে নিলে মনে হচ্ছিল ম্যাচটা তাদের অনুকূলেই। কিন্তু ৬০ মিনিটে তাদের স্বস্তি কেড়ে নেন ২০১৯ সালে পিএসজি ছেড়ে যাওয়া ইয়াসিন আদলি। এর পর আর ম্যাচের ব্যবধানে পরিবর্তন আনতে পারেনি তারা। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে পিএসজি।

একই ভাবে সিরি আ’য় ড্র করেছে জুভেন্টাসও। নবাগত বেনভেন্তোর মাঠে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া বড্ড বেশি বিবর্ণ লাগছে ইতালিয়ান জায়ান্টদের। প্রাণভোমরাকে ছাড়া এই মৌসুমে একটিও ম্যাচ জিততে পারেনি তারা। দলটি অপরাজেয় থাকলেও রোনালদোর ওপর বেশি নির্ভরতার কারণে তাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছেই।    

শুরুতে তারা এগিয়ে গিয়েছিল মোরাতার গোলে। ২১ মিনিটে তার গোলের পর এই অগ্রগামিতা জুভেন্টাস বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা ফেরান লেতিজিয়া। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে জুভেন্টাস। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম