অস্ত্রোপচার লাগবে মুমিনুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ১৭:০৮আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৭:১১

মুমিনুল হক। চোট পেয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে পুরোপুরি ছিটকে গেছেন গাজী গ্রুপ চট্টগ্রামের টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। শনিবার জেমকন খুলনার বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলে আঘাত পেয়েছিলেন। চোটের অবস্থা এতই গুরুতর যে, বাংলাদেশের টেস্ট অধিনায়কের আঙুলে এখন অস্ত্রোপচারও করাতে হবে। সব মিলিয়ে কমপক্ষে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মুমিনুলকে।

মুমিনুলের অস্ত্রোপচারের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ওর (মুমিনুল) আঙুলে অস্ত্রোপচার লাগবে মনে হচ্ছে। তবে দেশে নাকি দেশের বাইরে, এটা এখনই নিশ্চিত করে বলতে পারবো না। কারণ এখন বিদেশে পাঠানো সহজ নয়। তবে অস্ত্রোপচারটা তাড়াতাড়ি করানো ভালো। বিদেশে পাঠাতে ভিসার ব্যাপার আছে, কোয়ারেন্টিনের ব্যাপার আছে।’

মুমিনুল ঘরোয়া টুর্নামেন্ট থেকে তো ছিটকে গেছেনই, আঙুলের ইনজুরিতে এখন তার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা নিয়েও সংশয় দেখা দিয়েছে। তবে চার সপ্তাহ সময় থাকায় বিসিবির চিকিৎসক মুমিনুলকে নিয়ে খুব আশাবাদী, ‘মুমিনুল এই টুর্নামেন্ট খেলতে পারছে না, এটা নিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজের ব্যাপারে এতো তাড়াতাড়ি মন্তব্য করা ঠিক হবে না।’

শনিবার আঙুলে চোট নিয়ে ব্যাটিংও করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। সাত বলে ৫ রানে নিয়ে অপরাজিত ছিলেন। ব্যাটিং করে যেতে পারলেও আঙুলের অবস্থা যে ভালো নয়, সেটি টের পেয়েছেন ম্যাচের পর।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম