ম্যানসিটি-লিস্টার গোলশূন্য ড্র

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৫, ০৪:২১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ০৪:২১

মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় লিস্টার সিটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি। ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকল এ মৌসুমে চমক দেখানো লিস্টার। অন্যদিকে টেবিলের তৃতীয় স্থানে ম্যানসিটি। ম্যানসিটি-লিস্টার গোলশূন্য ড্র

গত ম্যাচে ক্রিসমাস ছুটি কাটিয়ে ফিরেই লিভারপুলের কাছে হেরেছে লিস্টার সিটি। ওই ম্যাচে ইনজুরিতে পরেন জেমি ভার্ডি। এদিন শুরু থেকে মাঠে নামেন ভার্ডি। এ মৌসুমে ভয়ঙ্কর ভার্ডি-মাহারেজ জুটি লিস্টারকে গোল এনে দিতে পারেনি।

অন্যদিকে ইনজুরি থেকে মাঠে ফিরেছেন সিটির আর্জেন্টাইন তারকা আগুয়েরো। শুরু থেকে মাঠে অধিপত্য বিস্তার করলেও গোল পায়নি ম্যানসিটিও।

এই ড্রয়ে ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে লিস্টার। সমান ম্যাচে আর্সেনালেরও ৩৯ পয়েন্ট। তবে গোল গড়ে এগিয়ে থাকায় শীর্ষে আর্সেন ওয়েঙ্গারের দল।

সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় ম্যানসিটি, ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে টটেনহাম হটস্পার। পাঁচে ক্রিস্টাল প্যালেস আর ছয়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম