দ্রুততম ১২ হাজার, শচীনকেও ছাড়িয়ে গেলেন কোহলি

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০২০, ১২:০০আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১২:৪২

শচীনকেও পেছনে ফেলেছেন কোহলি। শচীন টেন্ডুলকারকে আরেকটি রেকর্ডে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক নিজের করে নিয়েছেন দ্রুততম ১২ হাজার রানের রেকর্ডটিও। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বুধবার মানুকা ওভালে ২৩ রানে পৌঁছানোর পর এই মাইলফলকে পৌঁছান কোহলি। যার এই রেকর্ড করতে লাগলো ২৪২টি ইনিংস। ভারতের ক্রিকেট ঈশ্বর শচীনের এই দ্রুততম ১২ হাজার রান করতে লেগেছিল ৩০০টি ইনিংস। সে হিসেবে কোহলি এগিয়েছেন দ্রুতই। তৃতীয় ওয়ানডেতে ৬৩ রান করে ফিরেছেন তিনি। 

এর আগের রেকর্ডগুলিতেও কোহলি ছিলেন দ্রুততম। ওয়ানডের দ্রুততম ৮ হাজার, ৯ হাজার, ১০ ও ১১ হাজার রানের মাইলফলকগুলিও তার দখলে। তাই ক্রিকেট বিশ্লেষকদের ধারণা, ১৩ হাজার ও ১৪ হাজারেও সবার আগে পৌঁছাবেন ভারতের এই ব্যাটিং সেনসেশন।

দ্রুততম ১২ হাজারে এগিয়ে যারা:

১. বিরাট কোহলি (২৪২ ইনিংস)

২. শচীন টেন্ডুলকার (৩০০ ইনিংস)

৩. রিকি পন্টিং (৩১৪ ইনিংস)

৪. কুমার সাঙ্গাকারা (৩৩৬ ইনিংস)

৫. সনাথ জয়সুরিয়া (৩৭৯ ইনিংস)

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম