মেয়েদের ফুটবল লিগের শিরোপাও বসুন্ধরার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২০, ১৭:০০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৭:০৫

মেয়েদের লিগও জিতলো বসুন্ধরা                             -বাফুফে এক মৌসুম আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। ছেলেদের পাশাপাশি মেয়েদের ফুটবলেও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলো বসুন্ধরা। প্রথমবারের মতো মেয়েদের লিগে অংশ নিয়েই বসুন্ধরাকে এবার চ্যাম্পিয়ন করলেন সাবিনা-কৃষ্ণারা। এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরার মেয়েরা।

রবিবার লিগের ১১তম ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল জামালপুরের কাচাড়িপাড়া একাদশ। তাদের বিপক্ষে ড্র করতে পারলেই বসুন্ধরার শিরোপা নিশ্চিত ছিল। কিন্তু ট্রফি জয়ের ম্যাচটি তারা উদযাপন করেছে বিশাল এক জয় দিয়ে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বসুন্ধরা কিংস সাবিনা ও তহুরার হ্যাট্টিকে ১৩-১ গোলে হারিয়েছে কাচাড়িপারাকে। সাবিনা খাতুন ৫টি ও তহুরা ৩ গেল করেন। অধিনায়ক সাবিনা খাতুন  লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩০ গোল করেছেন। ১৯ গোল নিয়ে তার পরেই আছেন সতীর্থ কৃষ্ণা।  বসুন্ধরার অধিনায়ক সাবিনা

এমনিতে ৭ দলের লিগে বসুন্ধরা দল গড়েছে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে। দলীয় শক্তির বিচারে তাদের ধারেকাছেও কেউ নেই। শিরোপা জয়টা ছিল তাদের অনুমিতই ছিল। কিন্তু ১১ ম্যাচের সবগুলো জিতেই চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা। নাসরিন একাডেমি রানার্সআপ হতে যাচ্ছে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৪। সাবিনা-কৃষ্ণাদের জন্য শেষ ম্যাচটি হবে শুধুই আনুষ্ঠানিকতার। 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম