সাবিনাদের তুলে আনতে নেমে পড়েছেন সাবিনা

তানজীম আহমেদ
০৮ ডিসেম্বর ২০২০, ২২:০৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১১:৪৯

সাতক্ষীরায় কাজ শুরু করে দিয়েছে সাবিনাদের ফুটবল একাডমি                      - সৌজন্য ছবি জাতীয় দলের অধিনায়ক, ক্লাব দল বসুন্ধরা কিংসের অধিনায়ক। ফুটবলার সাবিনা খাতুনের খ্যাতি দেশের গন্ডি পেরিয়ে পুরো দক্ষিণ এশিয়াতেই ছড়ানো। জাতীয় দল ও ক্লাব পর্যায়ে গোল সংখ্যায় অন্যদের ছাড়িয়ে গেছে আগেই। খেলার পাশাপাশি এএফসি ‘বি’ লাইসেন্স কোর্স করেছেন। খেলা ছাড়ার পর কোচিংকে পেশা হিসেবে নেওয়ার পরিকল্পনা তিনি করেই রেখেছেন। তবে খেলোয়াড়ের জার্সি গায়ে থাকা অবস্থাতেই খেলোয়াড় গড়ে তুলছেন তিনি। আরও অনেক ‘সাবিনাকে’ ফুটবলে তুলে আনতে নিজ জেলা সাতক্ষীরায় গড়ে তুলেছেন ফুটবল একাডেমি। যেটির নাম রাখা হয়েছে ওয়ারিয়র স্পোর্টস একাডেমি।

এই একাডেমিতে তিন বিভাগে ৫০ জনের মতো খেলোয়াড় আছে। এর মধ্যে তার হাতে গড়া অনূর্ধ-১৪ দলটি বর্তমানে পল্টন মাঠে বসুন্ধরা কিংস বিএফএসএফ একাডেমি কাপে খেলছে। উঠেছে সেমিফাইনালে। সেই ম্যাচে সাবিনা মাঠে থেকে খেলোয়াড়দের উৎসাহও দিয়েছেন। ভবিষ্যতের খেলোয়াড় তৈরিতে তিনি ভূমিকা রাখতে চান। নিজ জেলার তৃণমূলের খেলোয়াড়েরা যাতে সঠিক পথে থাকে সেই লক্ষ্যেই অন্যদের নিয়ে এই একাডেমি গড়ে তুলেছেন। এই একাডেমি গঠনে তাদের সবরকমের সাহায্য করছেন আবু নাসের মো: আবু সাঈদ। করোনার সময়ে ঢাকার খেলা যখন বন্ধ ছিল, তখনই সাবিনা অন্যদের সঙ্গে মিলে একাডেমি গঠন করেছেন। নিজে উপস্থিত থেকে খেলোয়াড় বাছাই করেছেন। শুরুতে তাদের কোচিংও করিয়েছেন। এখনও একাডেমির দলটির হেড কোচ হিসেবে তার নাম রয়েছে। সময় পেলেই ভিডিও কনফারেন্সসহ নানানভাবে একাডেমির দেখভাল করেন। প্রশিক্ষণ, ব্যবস্থাপনা- সবকিছুই চলে তার রুটিন অনুযায়ী।

সাবিনা স্বপ্ন দেখেন তাদের একাডেমি থেকে একসময় মূল স্তরে খেলোয়াড় উঠে আসবে। বাংলা ট্রিবিউনকে সেই আশাবাদ ব্যক্ত করে বলেছেন,‘নিজের তাগিদ থেকেই একাডেমি গঠন করেছি সবাই মিলে। যাতে ওরা সবাই ঠিকমতো ফুটবলের দীক্ষাটা পায়। ভবিষ্যতের ফুটবলার হিসেবে গড়ে ওঠে, একসময় জাতীয় পর্যায়ে খেলতে পারে।’ আপাতত সাতক্ষীরায় ছেলেদের নিয়ে এই একাডেমি হয়েছে। কিছুদিনের মধ্যে মেয়েদের নিয়েও আবাসিক প্রস্তুতিতে নামার পরিকল্পনা জানিয়েছেন একাডেমির ম্যানেজার মোহাম্মদ ফয়জুল্লাহ,‘আমাদের একাডেমি গঠনে সাবিনা ভালো ভূমিকা রেখে চলেছে। সাবিনা ছাড়াও অন্যদের সহযোগিতায় একাডেমির কার্যক্রম চলছে। চলতি ডিসেম্বরের মধ্যেই মেয়েদের নিয়ে আবাসিক ক্যাম্প শুরু করবো। তাদের দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ দেবো। ছেলে ও মেয়ে দুই বিভাগ থেকেই যাতে আমাদের একাডেমি থেকে খেলোয়াড় ওঠে আসে সেটাই লক্ষ্য।’ নিজের তাগিদ থেকে একাডেমি গড়ছেন সাবিনা খাতুন। এই ধারা চলতে থাকলে সাতক্ষীরা থেকে অদূর ভবিষ্যতে সাবিনার মতো অনেক খেলোয়াড় উঠে আসবে। সমৃদ্ধ হবে দেশের ফুটবল।  এটা হলফ করেই বলে দেওয়া যায়। 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম