ছেলেকে ঘিরে বড় স্বপ্ন দেখছেন কায়সার হামিদ

তানজীম আহমেদ
১০ ডিসেম্বর ২০২০, ১৯:৫৬আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১৯:৫৬

ছেলের সঙ্গে কায়সার হামিদ। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে এক সময় মাঠ মাতিয়েছেন। জাতীয় দলেও ছিল সমান পদচারণা। যে পদচারণা তাকে খেলোয়াড়ি জীবনে এনে দিয়েছিল আকাশচুম্বী জনপ্রিয়তা। বলছি সাবেক তারকা ডিফেন্ডার কায়সার হামিদের কথা। খেলোয়াড়ি জীবনের পাট চুকিয়ে ফেললেও সেই দীর্ঘদেহী তারকা এখন নিজের ছেলেকে নিয়েই স্বপ্ন বুনছেন। কারণ বাবার মতোই ডিফেন্ডার পজিশনে ক্যারিয়ার গড়তে মুখিয়ে ছেলে সাদাত হামিদ। এরই মধ্যে ২০ বছর বয়সী সাদাত বাবার স্মৃতিধন্য ক্লাব মোহামেডানের সঙ্গে তিন বছরের জন্য চুক্তিও সেরে ফেলেছেন!

আসন্ন ঘরোয়া মৌসুমকে সামনে রেখে মোহামেডান ৮ জন উদীয়মান খেলোয়াড়ের সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করেছে। কারও সঙ্গে দুই কিংবা কারও সঙ্গে তিন বছরের চুক্তি। সাদাতের সঙ্গে হয়েছে সর্বোচ্চ তিন বছরের। আর তা হয়েছে ট্রায়ালে খেলা দেখার পরেই।

দলটির অস্ট্রেলিয়ান কোচ শন লেন ট্রায়ালে খুশি হয়েই এই আটজনের অন্যতম হিসেবে সাদাতকে পছন্দ করেছেন। যদিও শন লেন বাংলা ট্রিবিউনের কাছে আলাদা করে কারও নাম বলতে চাইলেন না, ‘নতুন চুক্তি হওয়া আট জন খেলোয়াড়ের মধ্যেই মেধা আছে। তারা পরিশ্রম করলে ভবিষ্যতে ভালো খেলোয়াড় হতে পারবে। সাদাত তাদের মধ্যে একজন। আমার দৃষ্টিতে সবাই বেশ যোগ্যতাসম্পন্ন।’

অবাক করা বিষয় হলো, ট্রায়ালে সাদাত হামিদ তার বাবার পরিচয় দেননি! কোচ নিজেও জানতেন না সাদাত আসলে কায়সার হামিদের ছেলে! কায়সার হামিদ নিজেই জানালেন সেই কথা, ‘সাদাতের মধ্যে সম্ভবনা দেখতে পাচ্ছি। ওর মধ্যে ভালো কিছু করার স্পৃহা আছে। তাই তো নিজেই ট্রায়াল দিয়েছে। সেখানে কোচের মন জয় করে নিয়েছে। আমি এখানে কিছুই করিনি। কোনও প্রভাব রাখিনি। এখন সাদাত যদি মনে করে ফুটবলে থাকবে। তাহলে তাকে আরও পরিশ্রম করতে হবে।’

তবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ২০ বছর বয়সী ছেলের মধ্যে নিজের ছায়াই দেখছেন কায়সার। ৬ ফুট উচ্চতা সম্পন্ন সাদাত খেলছেন মিডফিল্ডে। কিন্তু ক্যারিয়ার গড়তে চান বাবার পজিশনে, সেন্ট্রাল ডিফেন্সে! কায়সার বলছিলেন, ‘এতো দিন তো স্কুল ও কলেজে ফুটবল খেলেছে। এখন পেশাদার ফুটবলে কতটকু মানিয়ে নিতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। আগে খেলেছে মিডফিল্ডে। এখন খেলতে চায় ডিফেন্সে। কোচও(শন লেন) তাকে সেভাবে চাইছে। তার উচ্চতা ও খেলার ধরণ দেখে কোচের বেশ পছন্দ হয়েছে। তাই তো দীর্ঘমেয়াদে চুক্তি হয়েছে।’

মোহামেডান দলের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীবও সাদাতকে নিয়ে আশাবাদী, ‘সাদাতসহ আটজনের সঙ্গে আমরা চুক্তি করেছি। তাদেরকে সুযোগ পেলে কোচ প্রিমিয়ার লিগে খেলাবে। এর মধ্যে কায়সার ভাইয়ের ছেলে সাদাতও আছে। আমরা তাকে নিয়ে আশাবাদী।’

এখন তারকা বাবার স্বপ্ন পূরণ হলেই হয়!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম