৬বার ফাউলের শিকার নেইমার মাঠ ছাড়লেন স্ট্রেচারে!

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২০, ১১:২৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১১:২৬

এক ম্যাচে ৬বার ফাউল হয়েছেন নেইমার। লিগ ওয়ানে পিএসজির গতকালের ম্যাচটা ছিল ঘটনাবহুল! একই ম্যাচে ঘটেছে অনেকগুলো ঘটনা। যার একটিও লিগ ওয়ান চ্যাম্পিয়নদের জন্য স্বস্তিদায়ক নয়। স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন নেইমার। নিষ্প্রভ পারফর্ম করেছে তার দল পিএসজিও। তাতে লিওঁর কাছে ১-০ গোলে হারের সঙ্গে শীর্ষস্থানও হারিয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা!

অবশ্য পার্ক দু প্রিন্সেসে পিএসজির হারের চেয়ে বেশি আলোচনায় নেইমারের চোটের ঘটনা-ই। একই ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়রা ৬বার ফাউল করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। এতবার ফাউলের শিকার নেইমার তার পরেও দমে যাননি। কিন্তু ম্যাচের ৯৬ মিনিটে ষষ্ঠ ফাউলটিতে আর দাঁড়িয়ে থাকতে পারেননি ব্রাজিলীয় তারকা। লিওঁর থিয়াগো মেন্ডেসের কড়া চ্যালেঞ্জ মাটিতেই ফেলে দেয় তাকে। আর এই ফাউলই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। চোটের অবস্থা গুরুতর ছিল বলেই মনে হচ্ছিলো তখন। মাটিতে পড়ন্ত অবস্থায় ব্যথায়, যন্ত্রণায় কাঁদতে দেখা যায় নেইমারকে। এর পরেই তাকে স্ট্রেচারে ছাড়তে হয়েছে মাঠ।

ফাউল করে নিজে বাঁচতে পারেননি মেন্দেস। এই কাণ্ডের জন্য রেফারি তাকে শুরুতে হলুদ কার্ড দেখালেও পরে রিভিউ করে শাস্তিটা বাড়িয়ে দিয়েছেন। মেন্দেসকে দেখান লাল কার্ড।   

অবশ্য শেষ দিকের এই ঘটনার আগেই এক গোলে এগিয়ে গিয়েছিল লিওঁ। ৩৫ মিনিটে কেদেওয়েরের গোলটাই হয়ে থাকে লিওঁর জয় নির্ধারক।  

পিএসজির হারের ফলে ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বসেছে লিল। যারা বোর্দোকে হারিয়েছে ২-১ গোলে। জয়ের পর লিওঁর পয়েন্টও সমান ২৯। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তারা দুইয়ে অবস্থান করছে। আর ২৮ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে পিএসজি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম