সোসিয়েদাদকে শীর্ষস্থানচ্যুত করেছে বার্সা

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২০, ১০:৫৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১১:০৫

টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বার্সা। লা লিগায় ধীরে ধীরে ছন্দে ফেরার আভাস দেওয়া শুরু করেছে বার্সেলোনা। যার প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলেও। রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে তাদের শীর্ষস্থানচ্যুত তো করেছেই, সঙ্গে অষ্টমস্থান থেকে লাফিয়ে পাঁচে উঠে গেছে কোম্যানের দল।

জয় নিয়ে মাঠ ছাড়লেও বার্সার এই জয়টা সহজ ছিল না মোটেও। প্রথমার্ধেই খেলার ধারায় লিড তুলে নিয়েছিল সোসিয়েদাদ। ২৭ মিনিটে স্কোর ১-০ করেছেন উইলিয়ান হোসে। বার্সা এর জবাব দিয়েছে দুটি গোল করে। ৩০ মিনিটে একটি গোল করেছেন জর্ডি আলবা, ৪৩ মিনিটে ডি ইয়ং। ডি ইয়ংয়ের গোলটা অবশ্য শুরুতে বাতিলের খাতাতেই চলে গিয়েছিল। অফসাইডের সিগন্যাল করেছিলেন রেফারি। পরে অবশ্য ভার রিভিউর কল্যাণে গোল পেয়েছে বার্সা। 

অবশ্য বার্সার আধিপত্য বিস্তার করা এই পারফরম্যান্স দেখা গেছে শুধু প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধে আরও কিছু স্কোরের সুযোগ তৈরি হয়েছিল। গ্রিজমান স্পষ্ট সুযোগ মিস করেছেন দু’বার। একবার শট মেরে বসেন বারে, আরেকবার তার শট গিয়ে পড়ে গোলকিপারের কাছে। সেই তুলনায় মেসিকে আক্রমণে ধারহীন দেখা গেছে এই ম্যাচে।       

শেষ ৬ ম্যাচে ড্র করা সোসিয়েদাদও গোলের সুযোগ তৈরি করেছিল শেষ দিকে। কিন্তু মার্ক আন্দ্রে টের স্টেগেনের ডাবল সেভ বাঁচিয়ে দিয়েছে কাতালানদের।

বার্সার এই জয়ে টেবিলের পরিস্থিতি এখন এমন, আতলেতিকো, সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদ সবারই পয়েন্ট ২৬ করে। সবার ওপরে আতলেতিকো, দুইয়ে সোসিয়েদাদ। তাদের চেয়ে ৬ পয়েন্ট দূরে বার্সা। টানা দুই জয়ে ২০ পয়েন্ট নিয়ে বার্সেলোনা অবস্থান করছে পাঁচে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম