তবুও অলিম্পিক ও বিশ্বকাপে খেলতে পারবে না রাশিয়া

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২০, ০০:৩৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ০০:৪৫

তবুও অলিম্পিক ও বিশ্বকাপে খেলতে পারবে না রাশিয়া ডোপিং কেলেঙ্কারির কারণে বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতায় রাশিয়াকে ২০১৯ সালের ডিসেম্বরে চার বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা (ওয়াডা)। সেই নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) চ্যালেঞ্জ জানিয়েছিল রাশিয়া। আজ বৃহস্পতিবার সিএএস নিষেধাজ্ঞা অর্ধেকটা কমিয়ে দুই বছরে নামিয়ে এনেছে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি।

দুই বছরের নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ২০২২ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত। আর এই সময়ের মধ্যে আগামী বছর অনুষ্ঠেয় টোকিও অলিম্পিক এবং বেইজিংয়ে ২০২২ শীতকালীন অলিম্পিক ও কাতারে ২০২২ বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করতে পারবে না রাশিয়া। এই সময়ের মধ্যে রাশিয়া কোনও বৈশ্বিক ক্রীড়া ইভেন্ট আয়োজনও করতে পারবে না। তবে ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন উয়েফার এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে রাশিয়া আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠেয় ২০২০ ইউরো ফুটবলে অংশ নিতে পারবে। কারণ সিএএসের আদেশ শুধু বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতার ক্ষেত্রে প্রযোজ্য, মহাদেশীয় প্রতিযোগিতায় নয়।

রাশিয়ার জাতীয় পতাকা বা জাতীয় সংগীত বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতায় আগামী দুই বছর নিষিদ্ধ থাকবে। তবে যে সব রুশ প্রতিযোগী ডোপ পরীক্ষায় উৎরে যাবেন তাদের নিরপেক্ষ প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ার সুযোগ থাকবে। যেমন ২০১৮ দক্ষিণ কোরিয়া শীতকালীন অলিম্পিকে নিরপেক্ষ পতাকা হাতে রাশিয়ার ১৬৮ জন ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন।

সিএএসের এই রায়কে স্বাগত জানিয়েছে ওয়াডা। ‘ওয়াডা ঐতিহাসিক এই মামলায় জিতে আনন্দিত। রুশ কর্তৃপক্ষ যে নিলর্জ্জ ও অবৈধ পন্থায় মস্কো গবেষণাগারে রাষ্ট্র নিয়ন্ত্রিত ডোপিংয়ের সব উপাত্ত কারসাজি করে বদলাচ্ছিল, সেটি আমাদের তদন্তে উঠে আসে। বিচারকেরা সেটিই বহাল রেখেছেন, যদিও রাশিয়া বরাবর এটি অস্বীকার করে আসছিল। এদিক দিয়ে সিএএসের এই আদেশ বিশ্বজুড়ে ক্রীড়া প্রতিযোগিতাকে নিষ্কলুষ রাখার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ’-বলেছেন ওয়াডার সভাপতি উইটোল্ড বাঙ্কা।  ওয়াডা সভাপতি উইটোল্ড বাঙ্কা                                       -টুইটার

সিএএস এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার নিষেধাজ্ঞা অর্ধেকে নামিয়ে আনায় তাদের পরিকল্পিত ও প্রাতিষ্ঠানিক ডোপ নেওয়াকে ‘বৈধতা দেওয়া হলো’-এমনটা যেন না ভাবা হয়।

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম